পুবের কলম, ওয়েবডেস্ক: টানা বৃষ্টিতে বানভাসী বাণিজ্য নগরী মুম্বই। জলে ভাসছে গোটা শহর। ভারতীয় আবহাওয়া বিভাগের তরফ থেকে আরও কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ, পালঘর, পুণে, কোলাপুর ও সাতারায় আগামী ৯ জুলাই পর্যন্ত লাল সতর্কতা জারি হয়েছে।  পুনে, কোলহাপুর ও সাতারায় ৮ জুলাই পর্যন্ত লাল সতর্কতা, মুম্বই, থানেতে আগামী ১০ জুলাই পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে।
গতকাল মুম্বইতে বাড়ি ধসে আহত হয়েছে তিনজন। জলে শহর প্রায় অবরুদ্ধ। ফলে যানজটে নাজেহাল শহরবাসী।
টানা বৃষ্টিতে বানভাসী বাণিজ্য নগরী মুম্বই, জারি লাল ও কমলা সতর্কতা
জেলা দুর্যোগ সেলের প্রধান বিবেকানন্দ কদম বলেন,  ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) সতর্ক থাকতে বলা হয়েছে। পালঘরে বন্যার জলে ভেসে গেছে ২ জন।
বাড়ি ধসে আহত ১ জন।
জেলাশাসক সূত্রে খবর, মহারাষ্ট্রের পালঘরে জলের স্রোতে ভেসে গেছে দেওয়াল ভেঙে পড়ে একজন আহত হয়েছে।  আংশিক ক্ষতি হয়েছে প্রায় ৩২টি বাড়ির।
দমকল সূত্রে পালঘরে খালের মধ্যে এক ব্যক্তির পচাগলা দেহ ভাসতে দেখা গেছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাহুল বিশ্বকর্মা।
জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু ঘটেছে।  দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাহুল বিশ্বকর্মা একটি স্থানীয় কারখানায় কর্মরত ছিলেন। অবিরাম বৃষ্টিতে ভাসাই, ভিরার শহর জলমগ্ন। এদিনও বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।
টানা বৃষ্টিতে বানভাসী বাণিজ্য নগরী মুম্বই, জারি লাল ও কমলা সতর্কতা
আইএমডি (ভারতীয় আবহাওয়া বিভাগ) জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির সঙ্গে  ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার একটি রেলওয়ে ট্র্যাকের উপর দেওয়াল ধসে পড়ার কারণে ট্রেন চলাচল ধীরগতিতে চলে।