পুবের কলম প্রতিবেদক: কলকাতা তথা দেশের ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ ‘স্টার থিয়েটার’-এর নাম বদল করে ‘বিনোদিনী’ থিয়েটার নামকরণের কথা সন্দেশখালির সভা থেকে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পরেই দ্রুত তৎপরতা শুরু করেছে কলকাতা পুর সংস্থা। তড়িঘড়ি স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে নয়া নামকরণের জন্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে বিজ্ঞপ্তি দিয়ে নাম বদলের সিদ্ধান্তকে কার্যকরী করল কলকাতা পুর কর্তৃপক্ষ। পাশাপাশি স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে ‘বিনোদিনী’ থিয়েটারের নামকরণ করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুর সংস্থা।
নয়া নির্দেশিকা জারির পাশাপাশি কলকাতার বিধান সরণিতে অবস্থিত ‘স্টার থিয়েটার’-এর নাম সরিয়ে বিনোদিনী থিয়েটারের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কলকাতা পুরসভার মেয়র পারিষদ (হেরিটেজ বিভাগ) স্বপন সমাদ্দার জানান, স্টার থিয়েটারের নামকরণ আসলে নটি বিনোদিনীর নামেই হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে বিনোদিনীর বদলে স্টার থিয়েটার নামকরণ করা হয়েছিল।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় আমরা খুশি। তিনি ইতিহাসকে সাক্ষী রেখেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান স্বপন সমাদ্দার। অন্যদিক, নয়া নামকরণ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির সভামঞ্চ থেকে স্টার থিয়েটারের নাম পরিবর্তন করার ঘোষণা করেছিলেন। ওই ঘোষণার পরেই আমরা সেটা কার্যকরী করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছি। পুরসভার উদ্যোগে ফলক পরিবর্তন করা হয়েছে বলেও জানান মেয়র ফিরহাদ হাকিম।স্টার থিয়েটারের নামবদল, বিনোদিনী নামকরণে বিজ্ঞপ্তি জারি পুরসভার
পুবের কলম
প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:০২
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা