পুবের কলম ওয়েবডেস্ক: দেশে যুদ্ধ চলছে, যেকোনও সময় শত্রুর বোমা এসে পড়তে পারে মাথার ওপর, বেঘোরে হারাতে হতে পারে প্রাণ- এমন আশঙ্কা বুকে নিয়েই ঈদের নামাযে সমবেত হয়েছিলেন ইউক্রেনের মুসলিমরা। সোমবার (২ মে) মধ্যপ্রাচ্য-ইউরোপের বেশিরভাগ দেশের মতো পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে ইউক্রেনেও। দেশটির একপ্রান্তে যখন তুমুল লড়াই চলছে, তখন অন্যপ্রান্ত কিয়েভে শান্তির বার্তা নিয়ে ঈদের নামাযে সমবেত হয়েছিলেন শত শত মুসলিম। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে জানা যায়, সোমবার ঈদের নামায আদায় করতে কিয়েভের ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে সমবেত হয়েছিলেন বহু মুসলিম।
এ দিন ইউক্রেনীয় মুসলিমদের কাউন্সিলের সভাপতি সেরান আরিফভ বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে অনেক মুসলিম বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের কিছু লোক অন্য দেশে আশ্রয় নিয়েছেন– কেউ কেউ ইউক্রেনের ভেতরই নিরাপদ আশ্রয় খুঁজেছেন। এ সময় যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুসলিম সম্প্রদায়কে ইউক্রেন ও এর জনগণের পাশে দাঁড়াতে যথাসাধ্য চেষ্টা করার আহ্বান জানান আরিফভ। ইউক্রেনের ইজমাইল স্টেট ইউনিভার্সিটি অব হিউম্যানিটিজের অধ্যাপক সাইফুল্লাহ রশিদভ সারাবিশ্বের মুসলিমদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ সুস্থ জীবন কামনা করেছেন। ফিলিস্তিনি বংশোদ্ভুত ইউক্রেনীয় নাগরিক আলি আসাদি জানান, তাঁরা আশা করছেন, যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে।যুদ্ধের মধ্যেই ঈদ জামাতে ইউক্রেনের মুসলিমরা
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ মে ২০২২, ১৫:৪৭
আরও খবর
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ গেল অন্তত ১৪ জনের
অর্থনৈতিক চাপে ‘পিছু হটার’ পথ খুঁজছেন ট্রাম্প?
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
সর্বাধিক পাঠিত
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দেওয়ার জন্য ১,৪৬৮ জন ভোটারকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে