পুবের কলম, ওয়েবডেস্কঃ কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক। বৈঠকে রয়েছেন সব জেলাশাসক ও পুলিশ সুপার। মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক। স্বাস্থ্য আধিকারিকেরাও বৈঠকে উপস্থিত।
আরও পড়ুন:
উৎসবের পর থেকে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় সংক্রমণ ৪৪৯। প্রথম ডোজ নেওয়ার পরেও সংক্রামিত ২২। জেলাশাসকদের সঙ্গে এদিন ভার্চুয়ালি বৈঠক সারেন মুখ্যসচিব।
ইতিমধ্যেই ৮ জেলায় করোনার বাড়বাড়ন্ত নজরে আসে। বৈঠকে আপাতত ঠিক হয়েছে প্রয়োজনে কন্টেনমেন্ট জোন বাড়াতে হবে। রাতে মানতে হবে কঠোর বিধিনিষেধ। বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক। করোনা পজিটিভ চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যবস্থা। টিকাকরণের হার বড়াতে হবে।