পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের স্টেট সুপিরিয়র কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন নাদিয়া কাহাফ। প্রথম হিজাব পরিহিতা মুসলিম বিচারক হিসেবে প্যাসাইক কাউন্টিতে দায়িত্ব পালন করবেন তিনি। নাদিয়া এর আগে ওয়েন এলাকার পারিবারিক আইন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিউ জার্সির গভর্নর ফিলিপ ডানটন মারফি এক বছর আগে ১৫জনকে বিচারক হিসেবে মনোনয়ন দেন। গত ২৮ ফেব্রুয়ারি তাদের নিয়োগ অনুমোদন করে নিউ জার্সি সেনেট।
এই ১৫ জনের অন্যতম হলেন নাদিয়া কাহাফ। নাদিয়ার আগেও মুসলিম নারীরা এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে নাদিয়াই প্রথম, যিনি হিজাব পরে এই দায়িত্ব পালন করবেন। পারিবারিক আইন ও অভিবাসন বিশেষজ্ঞ নাদিয়া কাহাফ প্রথমে কাজ শুরু করেন হ্যালেডনে। ২০০৩ সালে তিনি আমেরিকার মুসলিম নাগরিক অধিকারবিষয়ক প্রতিষ্ঠান ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’র নিউ জার্সি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি তিনি ক্লিফটনের সমাজসেবা সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা এবং ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। জানা গেছে, এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরও দু’জন মুসলিম নারী বিচারক পদে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের জুনে অ্যারিজোনায় প্রথম মুসলিম বিচারক মনোনীত হয়ে ইতিহাস তৈরি করেন লায়লা ইকরাম। আবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরি নামের এক মুসলিম নারীও রয়েছেন। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী।নিউ জার্সির প্রথম হিজাব পরিহিতা বিচারক নাদিয়া
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ মার্চ ২০২৩, ০৪:৪৯
আরও খবর
'আমাকে বাঁচতে দিল না' সুইসাইড নোট লিখে আত্মঘাতী নদিয়ার বিএলও
বাংলাদেশ থেকে এসেছেন, ২০০২ সালের তালিকায় নাম নেই, SIR আতঙ্কে নদিয়ার তাহেরপুরে মৃত্যু শ্যামলকুমার সাহা
কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি
কর্নাটকের নার্সিং কলেজে কাশ্মীরি ছাত্রীদের হিজাব নিষেধাজ্ঞা! মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র সংগঠনের
কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা
কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানালো কমিশন
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানালো কমিশন
Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি
Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র