আসিফ রেজা আনসারী: স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অনস্বীকার্য। তিনি একদিকে যেমন আপসহীন সংগ্রামী ছিলেন, তেমনি দেশের বহুত্ববাদ রক্ষার বিষয়ে ছিলেন সমান সচেতন। যদিও স্বাধীন দেশ নেতাজির দেখা হয়নি। তবে এতবছর পরেও সাধারণ মানুষের মনে নেতাজি সম্পর্কে আবেগ কাজ করে। তাঁর প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লকের তরফে নেতাজির জন্মদিনকে মর্যাদার সঙ্গে পালন করা হয়। সরকারিভাবেও যাতে সসম্মানে পালন করা হয়, সেই আর্জি রয়েছে। দেখা যাচ্ছে এই বছরও নেতাজির জন্মদিনে ছুটি দেয়নি কেন্দ্র সরকার।
এই বিষয়টাকে মোটেও ভালো চোখে দেখছে না বামেরা। শুধু তাই নয়, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও সমালোচনা করছে কেন্দ্রের। নেতাজির জন্মজয়ন্তী নিয়ে রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদী নেতা দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন ২৩ জানুয়ারি ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন করা হবে। প্রতি বছর এই দিন বামফ্রন্টের পক্ষ থেকে ‘দেশপ্রেম দিবস’ পালন করা হয়। কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটি এই কর্মসূচিতে বামফ্রন্টের সব শরিকদল-সহ সাধারণ মানুষকে অংশগ্রহণ করতে অনুরোধ করছে। তিনি আরও জানান, দেশপ্রেম দিবসে সকাল সাড়ে ১১টায় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজি মূর্তিতে মাল্যদান, কথায়-গানে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। অন্যদিকে নেতাজির দল ফরওয়ার্ড ব্লকের পক্ষেও দলের প্রধান অফিসের সামনে নেতাজির বই ও জীবন নিয়ে বিশেষ প্রদর্শনী থাকবে। দেশের মধ্যে বিভেদ রোধে নেতাজির আদর্শ তুলে ধরবে বামেরা। অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এক প্রশ্নের জবাবে বলেন, নেতাজি হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে চলতেন। আর বিজেপি সব সজায়গাতেই সাম্প্রদায়িকীকরণ করেছে। নেতাজির নীতি ও আদর্শকে বড় ভয় করে গেরুয়াপন্থীরা। সেই কারণেই ছুটি ঘোষণা করতে ভয় করছে। রাজ্য সরকারও নেতাজিকে সম্মান জানাতে অনেক দেরি করেছে বলেও অভিযোগ করেন নরেন চট্টোপাধ্যায়। এ দিকে রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও সাবেক সাংসদ অধাপক প্রদীপ ভট্টাচার্য তাঁর প্রতিক্রিয়ায় বলেন, নেতাজি এমন একজন মানুষ ছিলেন যিনি সমস্ত সম্প্রদায়কে একত্রিত করার ক্ষমতা রাখতেন। বহুত্ববাদী ভারতের ভাবনা ও আত্মাকে মর্মে মর্মে উপলব্ধি করে সবাইকে নিয়ে চলার ক্ষেত্রে তাঁর অবদান অনেক। তাই তাঁর জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা হওয়া দরকার। বর্তমান সময়ে নেতাজির ভাবনা ও আদর্শকে বাস্তবায়ন করার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রদীপ ভট্টাচার্য। বিশিষ্ট সংখ্যালঘু নেতা ও মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মুহাম্মদ কামরুজ্জামান বলেন, যাঁদের লড়াই, সংগ্রাম ও আদর্শে সম্প্রীতি, সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্বের বার্তা আছে মোদি সরকার তাঁদের পছন্দ করেন না। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামী ও সবধর্মের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিত্বের জন্মদিনের গুরুত্বকে গৌণভাবে দেখা হচ্ছে। মোদি সরকারের এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতা সংগ্রামের আপসহীন রাষ্ট্রনায়ক হিসাবে মর্যাদা দেওয়ার দাবি জানাচ্ছি।নেতাজির বহুত্ববাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবাদর্শ আজও অনুকরণীয়’, মত বিশিষ্টদের
আবুল খায়ের
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৮
আরও খবর
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
রবিন হুডের স্মৃতিবিজড়িত ১২০০ বছরের ঐতিহাসিক গাছের মৃত্যু
রবিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষা কেন্দ্রে কোন কোন নিয়ম মানতে হবে?
দারিদ্র্যের সঙ্গে লড়াই জিতে মাধ্যমিকে নজির, জগৎবল্লভপুরের নূরের সাফল্যে গর্বিত গোটা গ্রাম
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
মাধ্যমিকে মেয়েদের মধ্যে সেরা বেদশ্রুতি, লক্ষ্য ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়া, এখন থেকেই শুরু প্রস্তুতি
মাধ্যমিকে মেয়েদের মধ্যে সেরা বেদশ্রুতি, লক্ষ্য ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়া, এখন থেকেই শুরু প্রস্তুতি
শুক্রবার মাদ্রাসা ও মাধ্যমিক বোর্ডের ফলপ্রকাশ, কীভাবে জানা যাবে রেজাল্ট?
শুক্রবার মাদ্রাসা ও মাধ্যমিক বোর্ডের ফলপ্রকাশ, কীভাবে জানা যাবে রেজাল্ট?
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ১৪ মে, পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় মিলবে রেজ়াল্ট
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ১৪ মে, পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় মিলবে রেজ়াল্ট
ডব্লিউবিসিএস গ্রুপ-ডি পরীক্ষার ফলে উত্তীর্ণ ৩২২, মুসলিম ৫৩
ডব্লিউবিসিএস গ্রুপ-ডি পরীক্ষার ফলে উত্তীর্ণ ৩২২, মুসলিম ৫৩
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র