পুবের কলম, ওয়েবডেস্ক: কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রীর পদে বসলেন বাসররাজ বোম্মাই আরাভু।বুধবার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। শপথ নেওয়ার আগে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
আরও পড়ুন:
বোম্মাই কর্ণাটকের প্রাক্তন সিএম এসআর বোম্মাইয়ের ছেলে।
মুখ্যমন্ত্রীর পুত্র হয়ে একজন মুখ্যমন্ত্রী হওয়ার পরম্পরা বজায় রাখলেন তিনি। এসআর বোম্মাই ১৯৯৬-৯৮ কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। বাসবরাজ বোম্মাই ইয়েদুরাপ্পার মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।বাসবরাজ বোম্মাই কর্ণাটকের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী লিঙ্গায়ত সম্প্রদায়ের নেতা৷ ২০০৮ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বোম্মাই৷আরও পড়ুন:
ফলত কর্ণাটকে মুখ্যমন্ত্রীর পদে বসলেন ইয়েদুরাপ্পার আস্থাভাজন এক ব্যক্তিত্ব।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বিস্তর জল্পনাকল্পনার মধ্য দিয়ে ইস্তফা দেন বি এস ইয়েদুরাপ্পা। এই ইস্তফার পরেই নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে বিজেপি-র বিধায়ক দলের বৈঠক ডাকা হয়। সেখানেই বাসবরাজ বোম্মাই আরাভুর কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। বিধায়ক দলের বৈঠকে এ দিন উপস্থিত ছিলেন ইয়েদুরাপ্পা সহ ধর্মেন্দ্র প্রধান, জি কিষাণ রেড্ডির মতো কেন্দ্রীয় নেতারাও।