রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে প্রায় ২,৪০০ কোটি টাকার প্রকল্পে ৪৩০টি মডেল স্কুল গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হবে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের আর্থিক সহায়তায়। মোট ব্যয়ের ৭০ শতাংশ বহন করবে ব্যাঙ্ক এবং বাকি ৩০ শতাংশ দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রতি ব্লকে একটি করে এবং ৮৭টি অনগ্রসর ব্লকে দুটি করে স্কুলকে চিহ্নিত করে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে। নতুন ভবন নির্মাণ না করে বিদ্যমান স্কুলগুলিকেই উন্নত পরিকাঠামোয় রূপান্তর করা হবে।
মন্ত্রী জানান, এই মডেল স্কুলগুলিতে থাকবে স্মার্ট শ্রেণিকক্ষ, আধুনিক গবেষণাগার, সমৃদ্ধ গ্রন্থাগার, ক্রীড়ার বিশেষ ব্যবস্থা, উন্নত স্যানিটেশন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই পড়াশোনার সুযোগ থাকবে। পাশাপাশি মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের উপরও জোর দেওয়া হবে। ‘স্কুলশিক্ষার সম্প্রসারণ’ নামে এই বৃহৎ প্রকল্পে আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাগত ঘাটতি পূরণের জন্য বিশেষ কোর্স এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মসূচিও চালু করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষার মান আরও উন্নত করাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানান শিক্ষামন্ত্রী। এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নেও ২,১৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাঁচ বছরের মধ্যে রাজ্যের ৫০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র আধুনিকীকরণ করা হবে। এখানেও ৭০ শতাংশ অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এবং ৩০ শতাংশ রাজ্য। শিশুদের পুষ্টি, শিক্ষাসামগ্রী এবং কর্মীদের সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হবে। তবে শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর জন্য ভোটের সময়ে স্কুল ব্যবহার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, স্কুলে পঠনপাঠন ব্যাহত হওয়া উচিত নয় এবং শিক্ষাব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। রাজ্যের দাবি, এই প্রকল্পগুলির মাধ্যমে স্কুলশিক্ষা ও প্রাক্-প্রাথমিক স্তরের পরিকাঠামো উন্নয়নে নতুন দিশা তৈরি হবে।ব্লকে ব্লকে ৪৩০টি মডেল স্কুল, শিক্ষায় বড় বিনিয়োগ রাজ্যের
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪
আরও খবর
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩