পুবের কলম ওয়েব ডেস্কঃ অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থান নিয়েছেনকেন্দ্র সরকার। বিজপি শাসিত রাজ্যগুলোও সেইমতো পদক্ষেপ করছে। এবার অনুপ্রবেশকারীদের ধরতে রাজ্যজুড়ে বিরাট অভিযান চালাল গুজরাট সরকার, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেল্টা হান্ট। এই অভিযানের মাধ্যমে বাংলাদেশি সন্দেহে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করল পুলিশ। গত ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে এই সংখ্যক মানুষকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
বুধবার গান্ধীনগরে সংবাদ সম্মেলন করেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। সেখানে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তার জন্য হুমকি।
তাঁদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, নথিপত্র জালিয়াতি করে যারা এদেশে থাকছে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গুজরাটে যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে তাদের প্রত্যেককে শনাক্ত করে শুধু আইন অনুযায়ী ব্যবস্থাই নেওয়া হবে না, বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও সতর্ক করেন।আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪২৪ জনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। এছাড়াও কয়েক হাজার মানুষের নথিপত্র যাচাইয়ের পাশাপাশি তাদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গুজরাটে বাংলাদেশি সন্দেহে ৩৬০ জনকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। গুজরাট সরকার জানিয়েছে, এই অভিযানের অংশ হিসেবে তদন্তকারীরা সন্দেহের তালিকায় থাকা ৬,২০০ জনেরও বেশি মানুষের ডেটাবেস তৈরি করেছেন।
এদের মধ্যে অনেকেই বাংলাদেশে ফোন করে যোগাযোগ করেছে বলে খবর। এবিষয়ে গুজরাট পুলিশের ডিজি ডঃ কেএলএন রাও জানান, অনুপ্রবেশকারীদের সন্ধান পেতে প্রজুক্তি এবং গোয়েন্দা তথ্যের ওপর জোর দেওয়া হয়েছে। সবমিলিয়ে অনুপ্রবেশকারী সন্দেহের তালিকায় রয়েছেন ৬,২০০ জন। তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।আরও পড়ুন:
জানা গিয়েছে, গুজরাট জুড়ে পুলিশের বিভিন্ন ইউনিট ৭২ ঘণ্টারও বেশি সময় একটানা এই অভিযান চালায়। তবে শুধু অনুপ্রবেশকারীদেরকেই আটক করা হচ্ছে না, যারা ভুয়ো নথি বা পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছে তাঁদেরকেও তদন্তের আওতায় আনা হয়েছে বলে পুলিশের ডিজি জানিয়েছেন।
পুলিশের দাবি, অনুপ্রবেশকারীদের অনেকেই নিজেদের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করেছে।
আবার অনেক প্রকৃত পরিযায়ী শ্রমিকও রয়েছে। তবে কারা অনুপ্রবেশকারী তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, যাদের আটক করা হয়েছে তাদের অনেকেই আহমেদাবাদ, সুরাট, রাজকোট, ভাদোদরা এবং ভারুচের মতো শিল্প কেন্দ্রগুলিতে কর্মরত।আরও পড়ুন:
এদিকে, পুলিশের অভিযানের খরব পেয়েই অনেকে বাস বা রেল পথে পালানোর চেষ্টা করেন। এরকম ১৮ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি অনুপ্রবেশ রুখতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই অবস্থায় বাংলার সীমান্তে কাঁটাতার বসানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।