পুবের কলম প্রতিবেদক: ভূপতিনগর কাণ্ডে এনআইএ-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হল ভূপতিনগর থানায়। ধৃত তৃণমূল নেতার পরিবারের তরফে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে এনআইএ-র বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। সূত্রের খবর, অভিযোগটি এফআইআর হিসাবে নথিভুক্ত করে তদন্তও শুরু করেছে পুলিশ। আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
ভূপতিনগরে এনআইএ-এর ওপর হামলা নিয়ে গতকালই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সিভি আনন্দ বোস বলেন, "কেন্দ্রীয় তদন্তকারীদের উপর হামলা নিন্দনীয়। এর বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করব।"
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে বিস্ফোরণের ঘটনায় গতকাল ভূপতিনগরের পাঁচ জায়গায় তল্লাশি চালায় এনআইএ। তৃণমূলের বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা-কে গ্রেফতার করে তদন্তকারীরা।
গ্রেফতারির সময় মনোব্রতর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তদন্তকারীদের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। আক্রান্ত হয় কেন্দ্রীয় এজেন্সি। এনআইএ আধিকারিকদের দাবি, অন্তত ১০০-১৫০ জন অনুগামী তাঁদের ঘিরে ধরেন। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা, তাদের হাতে লাঠি ছিল। এই ঘটনার পরেই ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করে এনআইএ। যদিও এই ঘটনায় এখনও একজনকেও গ্রেফতার করেনি পুলিশ।