২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৯ জন মৎস্যজীবি অবশেষে উদ্ধার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : আবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়লো মৎস্যজীবিরা।খারাপ আবহাওয়ায় জেরে সুন্দরবনে ঘটে গেল নৌকাডুবির ঘটনা। নিখোঁজ ৯ জন মৎস্যজিবীকে উদ্ধার করা হল রায়দীঘি থেকে প্রবল ঝড়ের কবলে পড়ে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা মত নদী উত্তাল হতে শুরু করেছিল। সেই সঙ্গে বাড়ছিল হাওয়ার গতিবেগও। আর তাতেই ঘটে এই বিপত্তি।

 শনিবার রায়দিঘীর নগেন্দ্রপুর থেকে বেশ কিছু মৎস্যজিবী সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উদ্যেশ্যে বের হয়েছিল। পরে বিদ্যধরী নদীর চাঁদদোয়ানির মুখের কাছে শনিবার প্রবল ঝড়ের সম্মুখীন হয় তাঁরা। সেখানেই নৌকা ডুবে যাওয়ার পর তাঁরা জঙ্গলে গাছের উপর আশ্রয় নেয়।

আরও পড়ুন: সুন্দরবনে বাড়ল মাছরাঙার সংখ্যা

এই খবর রায়দিঘীতে পৌছালে সোমবার স্থানীয় সমাজসেবী ইয়াসিন গাজীর নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীরা জেলে নৌকা নিয়ে প্রবল দূর্যোগ উপেক্ষা করে ঘটনাস্থলে পৌছায় এবং তাঁরাই ঐ ৯ জনকেই উদ্ধার করে নিয়ে আসে।রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় সহযোগিতা করেন এই উদ্ধার কাজে।মৃত্যু মুখ থেকে ফিরে এলেও চোখে মুখে শঙ্কা কাটিয়ে উঠতে পারেনি উদ্ধার হওয়া সুন্দরবনের সেই মৎস্যজীবিরা।

আরও পড়ুন: পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের

আরও পড়ুন: সুন্দরবনের মাটিতে আপেল গাছ
ট্যাগ :
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৯ জন মৎস্যজীবি অবশেষে উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার