পুবের কলম প্রতিবেদক: বড়দিন উপলক্ষে বাড়তি ভিড় সামাল দিতে একগুচ্ছ পদক্ষেপ কলকাতা মেট্রোর। বাড়ানো হচ্ছে কাউন্টার। বছরের শেষ সপ্তাহে মেট্রোয় নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কস্ট্রিট-মুখী যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা এড়াতে মেট্রো কাউন্টারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, পার্কস্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পার্কস্ট্রিট এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চারটি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছে। বাড়তি টোকেন এবং স্মার্ট কার্ড রাখা হয়েছে ওই দুটি প্রান্তিক মেট্রো স্টেশনে।
আরও পড়ুন:
বড়দিনে পার্ক স্ট্রিট, দক্ষিণেশ্বর, দমদম, ময়দান, রবীন্দ্রসদন, এসপ্ল্যানেডের মতো স্টেশনগুলিতে উচ্চপদস্থ মেট্রো আধিকারিক এবং চিফ ট্রাফিক সুপারভাইজাররা উপস্থিত থাকবেন।
সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে মেট্রো সঠিকভাবে চলছে কিনা সেদিকে নজর রাখবে এক অফিসার। এ ছাড়াও কলকাতা পুলিশের তরফেও মেট্রো চত্বরে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় এই দিনটিতে। সাদা পোশাকে প্রতি বছরই উপস্থিত থাকেন পুলিশ আধিকারিকরা। এ বছরও তার ব্যতিক্রম হবে না। ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষের।আরও পড়ুন:
এসপ্ল্যানেড, ময়দান এবং পার্কস্ট্রিটে মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে স্পেশ্যাল টিম ও মহিলা আরপিএফ। যাত্রীরা এই সফর করতে পারেন তাই পর্যাপ্ত পরিমাণে টোকেন মজুত রাখা হবে প্রতিটি স্টেশনে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না-ঘটে বা কোনওরকম আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সাহায্য হাত বাড়িয়ে দেওয়া যায় সেই জন্য মেট্রো ভবনের কন্ট্রোলরুমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে।
আরও পড়ুন:
সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পরিসেবা চালু থাকবে ততক্ষণ মেট্রো উচ্চপদস্থ আধিকারিকরাও কন্ট্রোলরুমে উপস্থিত থাকবেন এবং প্রত্যেক মুহূর্তের উপরে নজর রাখবেন। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও ইস্ট ওয়েস্ট মেট্রো পথে ব্যাবহারকারীর সংখ্যা বাড়বে৷