পুবের কলম ওয়েব ডেস্কঃ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও দেশের বিভিন্ন রাজ্যে ঝাড়ফুঁক, মন্ত্রতন্ত্র, জলপড়ার মতো কুসংস্কার এখনও চলছে। কমছেনা তান্ত্রিকদের দাপট। হিন্দু-মুসলিম নির্বিশেষে এই কুসংস্কারের বলি হচ্ছে অনেক জীবন৷ আর এই সকল ভণ্ড তান্ত্রিকের সহজ নিশানা হল নাবালক বালক ও বালিকা। ফের এমনই ঘটনার স্বাক্ষি থাকল উত্তরপ্রদেশ।
আরও পড়ুন:
গত ৩০ নভেম্বর দিল্লি থেকে নিখোঁজ ছিল বছর তিনেকের এক শিশু।
অবশেষে উত্তরপ্রদেশের মিরাটের একটি ক্ষেত থেকে উদ্ধার হয় তার মুণ্ডুহীন দেহ। একটি আখক্ষেতে ওই দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশের প্রাথমিক অনুমান, শিশুটিকে বলি দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত শিশুটির প্রতিবেশী বছর ১৬ এক কিশোরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, গত ৩০ নভেম্বর থেকে নিখোঁজ ছিল ওই শিশু। দিল্লির প্রীত বিহারে মা-বাবার সঙ্গে থাকত শিশুটি ।পরিবারের তরফে স্থানীয় থানায় নিখোঁজ অভিযোগ করা হয়। ঘটনার তদন্তে নেমে বছর ১৬ এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তখনই জানা যায় বছর তিনেকের ওই শিশুকে অপহরণ করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশি জেরায় কিশোর স্বীকার করে, শিশুটিকে খুন করে মিরাটে ফেলে এসেছে সে । তারপর দিল্লির এক তদন্তকারী দল মিরাটে যায়। মিরাটের স্থানীয় থানার পুলিশ দিল্লি পুলিশকে জানায়, একটি ক্ষেত থেকে ইতিমধ্যেই এক শিশুর মুন্ডুহীন দেহ উদ্ধার করা হয়েছে। তার কিছুটা দুরেই ছিল কাটা ধর ও হাত। মৃতদেহের জামাকাপড় দেখেই তাকে শনাক্ত করে দিল্লি পুলিশ।
আরও পড়ুন:
তবে এই ঘটনা প্রথম নয়। বর্তমান ভারতে নরবলি, কুসংস্কারের মতো একটি বৃহত্তর সমস্যার অংশ। স্বঘোষিত ধর্মগুরু বা ওঝারা ধনলাভ থেকে শুরু করে রোগ নিরাময় করা বা দেবতাদের অনুগ্রহ লাভের আশা দেখিয়ে সাধারণ মানুষকে নব়বলিতে রাজি করায়।