পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গের দোমহনিতে ভয়াবহ রেল দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আহতদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি ও শিলিগুড়ির সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী ট্যুইট করে লেখেন, ‘ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে গভীরভাবে উদ্বিগ্ন।
রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিএম/এসপি/আইজি উত্তরবঙ্গ উদ্ধার ও ত্রাণ তদারকি করছেন। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ‘।Deeply concerned to hear about the tragic accident of the Bikaner-Guwahati Express in Maynaguri. Senior Officers of the State Government, DM/SP/IG North Bengal are supervising rescue and relief operations. Those injured will receive medical attention, as early as possible.
— Mamata Banerjee (@MamataOfficial)