পুবের কলম, ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ মণিপুর। দফায় দফায় চলছে সংঘর্ষ। এই পরিস্থিতিতে ট্যুইট করে মণিপুরকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ট্যুইটে লেখেন, 'আমি মণিপুরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এটা রাজনীতি করার সময় নয়।
রাজনীতি আর নির্বাচনের জন্য অপেক্ষা করা যাবে, আমাদের সুন্দর মণিপুরকে রক্ষা করাই আমাদের প্রধান কাজ। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মণিপুরের শান্তি ফিরিয়ে আনার জন্য আবেদন করেছি। আমি মণিপুরের আমার ভাই ও বোনেদের কাছে এই পরিস্থিতিতে শান্ত থাকার অনুরোধ জানিয়ে শান্তি ও সম্প্রীতির আবেদন করছি।আরও পড়ুন:
আমরা যদি আজ মনুষ্যত্বকে হত্যা করি, তাহলে আগামীদিনে আমাদের কেউ মানুষ বলে গণ্য করবে না।'
I am deeply concerned about the situation in Manipur. It is not the time for politics. Politics & elections can wait but our beautiful state Manipur has to be protected first. Thus I urge the Prime Minister & Home Minister to first take care of Manipur, restore peace there. I…
— Mamata Banerjee (@MamataOfficial) May 4, 2023
আরও পড়ুন:
উল্লেখ্য, ক্রমশই অগ্নিগর্ভ হচ্ছে মণিপুরের পরিস্থিতি৷ শান্তি ফেরাতে এ বার দেখা মাত্রই গুলির নির্দেশ দিলেন মণিপুরের রাজ্যপাল৷ গত ৩ মে মণিপুরে একটি আদিবাসী সংগঠনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়িয়ে পড়ে৷ সেই ঘটনার জেরে হিংসাত্মক ঘটনা শুরু হয়৷ তাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন:
মণিপুর রাজ্যপালের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, সাব-ডিভিশনাল অফিসার ও সমস্ত একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের এই নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন:
৫ কলাম সেনা ও অসম রাইফেলের সেনা মণিপুরে মোতায়েন করা হয়েছে৷ ১৪ কলম সেনা আপাতত স্ট্যান্ড বাই রাখা হয়েছে৷ এখনও পর্যন্ত ৯ হাজার মানুষকে উপদ্রুত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে৷ তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷ বুধবার রাত থেকে পরিস্থিতি আরও জটিল হয়৷ বাধ্য হয়ে সেনা নামানোর সিদ্ধান্ত নেয় সে রাজ্যের সরকার৷ মণিপুরের ৮ জেলাজুড়ে জারি হয়েছে কারফিউ। ৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷ সেনাশিবিরে আশ্রয় নিয়েছে প্রায় ৪ হাজার গ্রামবাসী৷ পরিস্থিতি শান্ত রাখতে শুরু হয়েছে ফ্ল্যাগমার্চ৷
আরও পড়ুন: