পুবের কলম ওয়েবডেস্ক: ইরানের উপর ইসরাইলের সামরিক হানার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ইসরাইলের হামলাকে ‘সম্পূর্ণ অন্যায্য’ বলে দাবি করেছেন এবং পশ্চিমী শক্তিগুলির নীরবতাতে ক্ষোভ প্রকাশ করেছেন। এই হামলাকে রাশিয়ার ইউক্রেনের উপর আক্রমণের সঙ্গে তুলনা করে বলেন, কোনও প্ররোচনা ছাড়াই ইসরাইল এই হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছেন, ইরানে আটকে থাকা কাশ্মীরি ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার।
পড়ুয়াদের পরিবারগুলি যুদ্ধ পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত। পড়ুয়াদের পরিবারগুলিকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাদের এই কঠিন সময়ে আমরা পাশে আছি।আরও পড়ুন:
ওমর সতর্ক করে বলেন, ইরানের উপর ইসরাইলি হামলা মধ্যপ্রাচ্যে যেমন উত্তেজনা বাড়াবে, তেমনই ভারতের উপরও এর তাৎক্ষণিক প্রভাব পড়বে। আমাদের দেশে জ্বালানি তেলের দাম, শেয়ার বাজার এবং পশ্চিমা দেশগুলিতে যাওয়ার বিমান পরিষেবাতেও যুদ্ধের প্রভাব পড়বে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমি যতটা জানি, ইরান এমন কিছু করেনি যারফলে ইসরাইল বাধ্য হয়েছে এই হামলার করার জন্য। ইসরাইল এই হামলাকে প্রতিরোধমূলক আক্রমণ বলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যা করেছিল, ইসরাইলও ইরানের সঙ্গে তাই করতে চাইছে।
আরও পড়ুন:
বিশ্বের শক্তিধর দেশগুলির এই বিষয়ে নীরবতা নিয়ে দুঃখপ্রকাশ করে ওমর বলেন, শক্তিধর দেশগুলি এই বিষয়ে নীরব।
যা অত্যন্ত দুঃখের। আমেরিকা এবং ইউরোপের মতো বিশ্বের বৃহৎ শক্তিশালী দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, কিন্তু ইসরাইলের ক্ষেত্রে তারা সম্পূর্ণ নীরব। যদি রাশিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলা যায়, তাহলে ইসরাইলের ক্ষেত্রে অন্যথা হবে কেন?আরও পড়ুন:
শুক্রবার ভোরে ইসরাইল বড় মাপের সামরিক হামলা চালায় তেহরানে। এই হামলাকে তারা ‘প্রতিরোধমূলক অপারেশন’ হিসেবে বর্ণনা করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘খুবই সফল প্রাথমিক আঘাত’।