পুবের কলম ওয়েবডেস্কঃ সারাবিশ্বে করোনা মহামারিতে প্রায় দেড় কোটি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অনেক দেশই করোনায় মৃত্যু হওয়া মানুষের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। বিশ্বে মাত্র ৫৪ লক্ষ মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু এর বাইরেও অনেক সংখ্যাই অন্তর্ভুক্ত হয়নি। ফলে হিসেবের বাইরে রয়ে গেছে অনেক প্রাণহানির ঘটনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতে ৪৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবের চেয়ে এই সংখ্যা ১০ গুণ বেশি। বিশ্বে করোনা মহামারিতে মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। সরাসরি কোভিডের কারণে নয়, কিন্তু এর প্রভাবে হাসপাতালে যেতে না পেরে যেসব মানুষের মৃত্যু হয়েছে সেসব মৃত্যুর এই গণনায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অতিরিক্ত ৯৫ লক্ষ মৃত্যুর মধ্যে ৫৪ লক্ষেরও বেশি মৃত্যু হয়েছে সরাসরি ভাইরাসের প্রভাবে। বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর মোট সংখ্যার বিষয়টি প্রকাশ করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বিভাগের ডা. সামিরা আসমা বলেন, এটা একটা ট্র্যাজেডি। তিনি বলেন, এই সংখ্যা হতবাক হওয়ার মতো। যাঁরা এই মহামারিতে প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ‘আমরা যদি সঠিক সংখ্যার হিসেব রাখতে না পারি তবে পরবর্তী সময়ের জন্য পূর্ণ প্রস্তুতি রাখতে আমরা ব্যর্থ হব।’ ভারতের পাশাপাশি করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো এবং পেরু।করোনায় দেড় কোটি মৃত্যু - হু
ইমামা খাতুন
প্রকাশিত:
৬ মে ২০২২, ১২:৫৩
আরও খবর
ঝড়খালিতে বাঘিনীর মৃত্যু
কালাচ সাপের কামড়ে মৃত্যু গৃহবধুর
হাইটেনশন তারে লেগে মৃত্যু ঘটলো এক শ্রমিকের
dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের
Palestinians starve to death: গাজায় ত্রাণ আটকে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে ইসরাইল
Palestinians starve to death: গাজায় ত্রাণ আটকে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে ইসরাইল
হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে ভয়াবহ দুর্ঘটনা, মেশিনে আটকে মৃত্যু
হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে ভয়াবহ দুর্ঘটনা, মেশিনে আটকে মৃত্যু
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩