জাহির হোসেন, বারাসত: অশোকনগরের পর এবার দেগঙ্গা। ভিন রাজ্যে কাজে গিয়ে বিষাক্ত গ্যাস দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দেগঙ্গার পাঁচ যুবকের। গুরুতর জখম হয়েছেন আরও চার যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের দক্ষিণ কন্নাড়া জেলার ভাজপে থানা এলাকায়। মাছের হেডলেস কারখানার ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে মৃত পাঁচ যুবকেরা হলেন দেগঙ্গার দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া গ্রামের মিরাজুল ইসলাম (২০) ও সরাফত আলী (২১)। নুরনগর গ্রাম পঞ্চায়েতের ফাজিলপুর গ্রামের সামিউল ইসলাম (১৭) ও ওমর ফারুক (২১)। এবং আমুলিয়া পঞ্চায়েতের রায়পুরে বাড়ি নিজামুদ্দিন ওরফে বাবলু সাহাজি (১৯)। দুর্ঘটনায় মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। প্রশাসনের সহযোগিতায় মৃতদেহ আনতে কর্নাটকে পৌঁছেছেন আত্মীয়-স্বজনরা।

একের পর এক ম্যানহোলে নেমে, উঠে এল না ওরা!<div class=
কর্নাটকে বিষাক্ত গ্যাসে মৃত্যু দেগঙ্গার ৫ শ্রমিকের" width="750" height="536" /> মৃত ও আহতদের বাড়িতে গেলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ