কৌশিক সালুই, সিউড়ি: বিপদজনক পুরাতন বাড়ি ভাঙার সময় সেই বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের. ঘটনায় জখম আরও এক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে বীরভূমের সিউড়ির মালিপাড়াতে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির দেহ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্ত হবে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি পুরসভার মালিপাড়া এলাকায় একটি পুরাতন বাড়ি ভেঙে ফেলার কাজ চলছিল।
পুরনো সেই তিন তলা বাড়ি ভাঙার সময় দেয়াল ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের এবং জখন আরো একজন শ্রমিক। বাড়ি ভাঙার কাজ চলছিল জোরকদমে। হঠাৎই বাড়ির সামনের অংশের একটি দেয়ালের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখন বাড়ির নিচে দাঁড়িয়ে থাকা এক শ্রমিক দেওয়াল চাপা পড়ে যায় এবং সেখানেই মৃত্যু হয় তার। ঘটনায় আহত হয় আরও একজন। স্থানীয় বাসিন্দা ও অন্যান্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে এবং ভর্তি করে সিউড়ি সদর হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালিপাড়ায়।আরও পড়ুন:
বাড়ির মালিক গৌরীশংকর দে জানান, " ওই অংশটি বিপদজনক ছিল তাই ভেঙে ফেলার কাজ চলছিল। হঠাৎই এ বিপদ ঘটে যায় ঘটনাটি অনভিপ্রেত এবং দুঃখজনক"।