দেবশ্রী মজুমদার,  নলহাটি: শুধুমাত্র তৃণমূল সমর্থিত ছয় অভিভাবক প্রতিনিধির মনোনয়ন   দাখিল হল নলহাটি মুস্তাফাডাঙা এএমইউএস আর মাদ্রাসা নির্বাচনে। বিরোধীরা কোনো প্রার্থী জমা দেয় নি,  বলে জানা গেছে। বৃহস্পতিবার ছিল মুস্তাফাডাঙা এ এম ইউ এস আর মাদ্রাসায় মনোনয়নপত্র জমামনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

শুধুমাত্র তৃণমূল সমর্থিত ৬ অভিভাবক প্রতিনিধির মনোনয়ন দাখিল মাদ্রাসা নির্বাচনে

এদিন নলহাটি এক ব্লকের অধীন  ছয়জন অভিভাবক প্রতিনিধিরা মনোনয়ন জমা দেন। মনোনয়ন স্ক্রুটিনি হবে জানুয়ারির তিন তারিখ। মনোনয়ন প্রত‍্যাহারের শেষ তারিখ চার জানুয়ারি এবং নির্বাচনের তারিখ নয় জানুয়ারি, বলে জানান মুস্তাফাডাঙা এ এম ইউ এস আর মাদ্রাসার টি আই সি তথা নির্বাচনী আধিকারিক রবিউল হক মোল্লা।