২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অর্থোপেডিক সার্জারি নিয়ে কড়াকড়ি! স্বাস্থ্যসাথীতে খরচ কমাচ্ছে রাজ্য সরকার

পুবের কলম প্রতিবেদক: স্বাস্থ্যসাথী কার্ডে অর্থোপেডিক সার্জারি নিয়ে কড়াকড়ির পথে স্বাস্থ্য ভবন। ‘স্বাস্থ্যসাথী’-তে খুব শিগগির বিধিনিষেধ জারি হতে পারে অর্থোপেডিক কোল্ড সার্জারিতে। স্বাস্থ্যসাথী কার্ডে অর্থোপেডিক সার্জারি নিয়ে আরও কড়াকড়ির দিকে হাঁটছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্যসাথী সমিতির বাৎসরিক জেনারেল বডি মিটিং। সেখানেই গত এক বছরে স্বাস্থ্যসাথীর জন্য নেওয়া পদক্ষেপগুলি নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গেই উঠে আসে স্বাস্থ্যসাথী কার্ডে যথেচ্ছ অর্থোপেডিক সার্জারির বিষয়টিও।
স্বাস্থ্যসাথী কার্ডে অর্থোপেডিক সার্জারি নিয়ে কড়াকড়ির পথে স্বাস্থ্য ভবন। ‘স্বাস্থ্যসাথী’-তে খুব শিগগির বিধিনিষেধ জারি হতে পারে অর্থোপেডিক কোল্ড সার্জারিতে। সূত্রের খবর, অস্থির আপৎকালীন সার্জারিতে কোনও বিধিনিষেধ জারি না হলেও কোল্ড সার্জারিতে বিধিনিষেধ আরোপিত হতে পারে খুব শীঘ্রই। অর্থোপেডিক সার্জারি নিয়ে একাধিক অভিযোগ ওঠে। একাধিক অনিয়মের অভিযোগও এসেছে। তারপরেই অর্থোপেডিক সার্জারির বিষয়টি উঠে এসেছে আলোচনায়।

এর আগে মুর্শিদাবাদে স্বাস্থ্যদফতর জানিয়েছিল, জরুরী অবস্থা ব্যতিরেকে স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতাল অর্থোপেডিকের চিকিৎসায় সরাসরি রোগী ভর্তি করা যাবে না। স্বাস্থ্যভবনের আধিকারিকদের বক্তব্য ছিল, রাজ্য সরকার গত কয়েক বছরে সব জেলাতেই আধুনিক অস্ত্রোপচারের সুবিধা-সহ অস্থি চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলেছে। কিন্তু দেখা যাচ্ছে, অর্থোপেডিকের বেশির ভাগ পরিকল্পিত অস্ত্রোপচার সরকারি হাসপাতাল থেকে রেফার হয়ে চলে যাচ্ছে স্থানীয় বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে। আর সেই অপারেশন হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অর্থোপেডিক সার্জারি নিয়ে কড়াকড়ি! স্বাস্থ্যসাথীতে খরচ কমাচ্ছে রাজ্য সরকার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার