পুবের কলম ওয়েব ডেস্ক: ইতালির একটি মাফিয়া চক্রের ২০০ আসামিকে ২,২০০ বছরের জেলের সাজা দিয়েছে আদালত। আসামিরা ইউরোপজুড়ে প্রভাবশালী ইতালীয় অপরাধী চক্র এনড্রাংঘেটার সদস্য। চাঁদাবাজি, খুন, মাদক চোরাচালান ও অর্থ পাচাররের মতো অপরাধের জন্য দণ্ডিত করা হয়েছে তাদের।
আরও পড়ুন:
ইতালিতে মাফিয়াদের বিরুদ্ধে এই রায়কে ঐতিহাসিক বলছেন অনেকে। দক্ষিণ ইতালির রাজনীতি ও সমাজের ওপর এনড্রাংঘেটা মাফিয়া চক্রটির প্রভাব রয়েছে।
চক্রটির সঙ্গে জড়িয়ে পড়েছে স্থানীয় কর্মকর্তা, ব্যবসায়ী ও নেতারা। সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রাক্তন সিনেটর ও আইনজীবী জিয়ানকার্লো পিত্তেলি। দোষী সাব্যস্ত অন্যদের মধ্যে অসামরিক কর্মচারি, বিভিন্ন পেশাদার ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। মূলত এসব ‘হোয়াইট কলার’ অপরাধীদের জন্যই ইতালির অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনুপ্রবেশের সুযোগ পেয়েছে এনড্রাংঘেটা।আরও পড়ুন:
বিচারকাজটি লামেজিয়া টারমে শহরের উপকণ্ঠে একটি কল সেন্টারে স্থাপিত বিশেষ আদালতে অনুষ্ঠিত হয়।
মামলায় খালাস পেয়েছেন শতাধিক আসামি। বিগত তিন বছর ধরে মামলাটির বিচারকাজ চলে। মামলা পরিচালনায় ছিলেন ৬০০ আইনজীবী, সাক্ষী ছিলেন ৯০০ জন। এ সময়ে মামলার বিচারকদের ব্যাপক পুলিশি নিরাপত্তায় রাখা হয়।আরও পড়ুন:
মামলার তদন্ত শুরু হয়েছিল ২০১৬ সালে। ইতালির ১১টি অঞ্চলে ২,৫০০ পুলিশ সদস্যের টানা অভিযানে ২০১৯ সাল পর্যন্ত আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়।
আরও পড়ুন: