পুবের কলম, ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই। ঝড়-বৃষ্টির তাণ্ডবে কমপক্ষে ৮জনের প্রাণহানি খবর পাওয়া গেছে। বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের চলছে ভারী বৃষ্টি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া।
ডুবে গেছে রানওয়ে। ভারী বৃষ্টির কারণে গতকাল থেকে চেন্নাইয়ের সঙ্গে সংযোগকারী এক হাজারেরও বেশি বিমান বাতিল করা হয়েছে। ২০১৫-র সালে বন্যার কারণে চেন্নাই বিমান বন্দর বন্ধ রাখা হয়েছিল। চেন্নাই থেকে ইন্ডিগো ৫৫০, ভিস্তারা ১০টি উড়ান বাতিল করেছে। চেন্নাইতে বৃষ্টি কমলেও, জলবন্দি গোটা শহর। ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। গতকাল রাত থেকে বৃষ্টির দাপটে ট্রেন পরিষেবাও বন্ধ রাখা হয়। বন্ধ রাখা হয়েছে বিশাখাপত্তনম বিমানবন্দর। আজ ৬০টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো। কয়েকটি বিমান রানওয়েতে পার্কিংয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন: