উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : বৈশাখের তীব্র দাবদহে পুড়ছে বাংলা।পিছিয়ে নেই সুন্দরবনও। আর সুন্দরবনে এই সময় চলছে ধান কাটার মরশুম। আর এই তীব্র দাবদহে ধান কাটতে পারছে না কৃষকেরা।
এই গরমের ফলে বিপাকে পড়েছেন সুন্দরবনের চাষিরা। প্রচন্ড গরম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা সেই ভয়ে ধানকাটতে পারছেন না কৃষকরা। তাই তারা বাধ্য হয়ে ভোরের বেলা এবং বিকালকেই বেছে নিয়েছে। চিকিৎসকদের মতে এই গ্রীষ্মের দাবদাহ তে যদি এই কাঠফাটা রোদে কৃষকরা তাদের জমিতে ধান কাটে তাহলে হিট স্ট্রোকের প্রবল সম্ভাবনা। এই ধরনের বিপদ এড়াতেই সময়ের পরিবর্তন এনেছে তাঁরা।মূলত চাষের জমিতে দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় এই বোরো ধানের চাষ অনেকটাই ভালো হয়েছে এবারে।আরও পড়ুন:
তবে বিপত্তির একটা কারণ যে ধান পাকার পরেও অনেকেই ধান কাটার কাজে আসতে চাইছে না এই গরমের জন্য। তাই বাধ্য হয়ে কৃষকেরা রাতে তাদের সময়ের পরিবর্তন এনেছে।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক ডা: জে এন হালদার বলেন, এই গরমে কৃষকরা যদি সঠিক সময়ে জমিতে ধান কাটার কাজ করে তাদের শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের ঝুঁকি থাকতে পারে। তবে সময়ের পরিবর্তন আনলেও প্রত্যেক কৃষকদের ধান কাটার সময়ে সঙ্গে রাখতে হবে পানীয় জল এবং বেশ কিছুক্ষণ কাজ করার পর যেকোনো এক জায়গায় ছায়ায় বিশ্রাম নিতে হবে।