পুবের কলম, ওয়েবডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মের নামে নিন্দনীয় অবমাননাকর পোস্ট সরাতে রাজি না হওয়ায় উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। ধর্ম বিরুদ্ধ লেখা সরানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ)। কিন্তু সেই নির্দেশের পরেও কোনও পদক্ষেপ গ্রহণ না করায় বন্ধ করে দেওয়া হল উইকিপিডিয়া। কন্টেন্টগুলো কালো তালিকাভুক্ত করা হয়েছে।
নির্দেশ দেওয়া হয়েছিল যদি কোনও কন্টেন্ট ‘নিন্দাজনক’ বলে বিবেচিত হয় এবং সেটি মুছে ফেলা না হয় তাহলে সেটি ব্লক করে দেওয়া হবে।আরও পড়ুন:
শুক্রবার রাতে পিটিএ-র একজন মুখপাত্র এই প্রসঙ্গে জানিয়েছেন, ধর্মদ্রোহ বিষয়ক লেখা ব্লক করা অথবা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল উইকিপিডিয়াকে। কিন্তু নির্ধারিত সময় দেওয়ার পরেও তারা এই বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। ইচ্ছাকৃতভাবে পিটিএ-র নির্দেশকে অমান্য করা হয়েছে।
৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও নিন্দনীয় বিষয়গুলি সরানো হয়নি। সেই কারণেই দেশে উইকিপিডিয়াকে নিষিদ্ধ করা হল। সমস্ত কিছু হাই কোর্টের নির্দেশ মেনেই করা হয়েছে।আরও পড়ুন:
পিটিএর মুখপাত্র আরও জানিয়েয়েছেন, উইকিপিডিয়া বিরুদ্ধে একটি নোটিশ জারি করে উল্লিখিত বিষয়বস্তু ব্লক/অপসারণের জন্য যোগাযোগ করা হয়েছিল।
শুনানির সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এই প্ল্যাটফর্মটি নিন্দামূলক বিষয়বস্তু অপসারণ করেনি বা কর্তৃপক্ষের সামনে হাজির হয়নি।আরও পড়ুন:
মুখপাত্র বলেছেন, যদি রিপোর্ট করা বেআইনি বা আপত্তিকর বিষয়বস্তু ব্লক অথবা মুছে ফেলা হয় তাহলে উইকিপিডিয়ার পরিষেবার পুনরুদ্ধার পুনর্বিবেচনা করা হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর কারণে ফেসবুক ও ইউটিউবের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান। যদিও উইকিপিডিয়াকে নিষিদ্ধ করার সরব হয়েছে ডিজিটাল রাইটস কর্মীরা।
আরও পড়ুন:
তবে শুধু পাকিস্তান নয় প্রায় একই কারণে উইকিপিডিয়া নিষিদ্ধ চিন, ইরান, মায়ানমার, রাশিয়া, সৌদি আরব, সিরিয়া, টিউনিশিয়া, তুরস্ক, উজবেকিস্তান ও ভেনিজুয়েলাতে।