পুবের কলম প্রতিবেদক: সিভিল সার্ভিস পরীক্ষায় ছেলেদের থেকে সাফল্যের হার বেড়েছে মেয়েদের। ৫ বছরের পরিসংখ্যান উল্লেখ করে করে তথ্য দিল কেন্দ্র সরকার। পরিসংখ্যান দাবি করা হয়েছে, সিভিল সার্ভিসে পুরুষ পরীক্ষার্থীদের চাকরি পাওয়ার হার হ্রাস পেয়েছে। আর উলটে মেয়েদের সরকারি চাকরি পাওয়ার হার বৃদ্ধি পেয়েছে এই একই সময়ে।
আরও পড়ুন:
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সিভিল সার্ভিস পরীক্ষায় পুরুষ চাকরিপ্রার্থীদের সাফল্যের হার কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে যেখানে সফল পুরুষ পরীক্ষার্থীদের হার ছিল ৭৫.৯৫ শতাংশ, সেখানেই ২০২১ সালে সেই হার নেমে আসে ৭৩.১৩ শতাংশে। এ দিকে এই একই সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে মহিলা চাকরিপ্রার্থীদের সাফল্যের হার।
আরও পড়ুন:
২০১৭ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় মেয়েদের সাফল্যের হার ছিল ২৪.০৫ শতাংশ।
আর ২০২১ সালে তা বেড়ে হয়েছে ২৬.৮৭ শতাংশ। পরিসংখ্যান অনুসারে, সিভিল সার্ভিস পরীক্ষায় সবচেয়ে সফল পরীক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে এসেছেন। ২০২১ সালে ৭৪৮ জন সফল চাকরিপ্রার্থীর মধ্যে ৪৫২ জনই ইঞ্জিনিয়ার বলে জানানো হয়েছে রিপোর্টে। এরপর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন হিউম্যানিটিজ বিভাগের পড়ুয়ারা। আর বিজ্ঞানের পড়ুয়ারা সাফল্যের নিরিখে তালিকায় তৃতীয় স্থানে আছেন। ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, ৭৪৮ জন সফল সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের মধ্যে থেকে ১৮৮ জন ছিলেন হিউম্যানিটিজ বিভাগের, ৬৪ জন বিজ্ঞান বিভাগের, ৪৪ জন মেডিক্যালের।আরও পড়ুন:
দেখা গিয়েছে, সফল পরীক্ষার্থীদের মধ্যে যত জন মাস্টার্স বা পিএইচডি পড়ুয়া, তার চারগুণ বেশি স্নাতক ডিগ্রি প্রাপ্ত পড়ুয়া। গত তিন বছরে পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘অপশনাল’ বিষয় হয়ে উঠেছে পলিটিকাল সায়েন্স এবং আন্তর্জাতিক সম্পর্ক।
আরও পড়ুন:
এরপরই তালিকায় আছে সোশ্যিওলজি, অ্যানথ্রপলজি এবং ভূগোল। ২০২১ সালে সফল পরীক্ষার্থীদের মধ্যে থেকে ১৪০ জনই অপশনাল হিসেবে পলিটিকাল সায়েন্স এবং আন্তর্জাতিক সম্পর্ক বেছে নিয়েছিলেন। ৯২ জন বেছে নিয়েছিলেন সোশ্যিওলজি, ৯০ জন অ্যানথ্রপলজি, ৬৬ জন ভূগোল।