ইনামুল হক, বসিরহাট:  প্লাস্টিক বর্জন  প্রচারে বহুরূপী কঙ্কাল মিছিল হল বসিরহাটে। ক্যারিব্যাগ মজুদ ও বিক্রি করার অপরাধে ১০০ জনকে ৫০০ টাকা করে  জরিমানা করা হয়। বসিরহাট পুরসভার উদ্যোগে শুক্রবার সকাল থেকে বসিরহাট কলেজ,  টাকি রোড ও ইটিন্ডা রোডে প্লাস্টিক বর্জনে সচেতনতার মিছিল শুরু  হয়।

ওই  মিছিলে বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র,  বসিরহাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীক রায় অধিকারী ও  মহিলা কাউন্সিলর‌ ও স্বাস্থ্যকর্মী সামাজিক কঙ্কাল তথা বহুরূপীকে নিয়ে,  প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানারসহ মাইকিং প্রচার,  ঢোল আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে একদিকে টাকি রোডের দু'ধারে ব্যবসায়ীদের সচেতনতার বার্তা দিল অন্যদিকে সাধারণ মানুষ সহ পথ চলতি মানুষদেরও সচেতনতার করল।

নিয়ম করে সপ্তাহে দুদিন বসিরহাট পুরসভা ও বসিরহাট পুলিশ জেলার যৌথ উদ্যোগে বসিরহাটের প্রাচীন জনবল বাজারগুলোতে অভিযান চালাবে।

এমনকি ক্রেতারাও প্লাস্টিক ব্যাগ নিয়ে গেলে তাদের ৫০ টাকা জরিমানা করা হবে।

পাশাপাশি যে বিক্রি করবে অর্থাৎ দোকানিরা তাদেরকে ৫০০ টাকা জরিমানা করা হবে। ইতিমধ্যে বাজারগুলোতে লাগাতার অভিযান চালিয়ে বসিরহাট পুরসভা ও পুলিশ প্রায় ইতিমধ্যে  ১০০জনকে জরিমানা করা হয়েছে। বেশ কয়েকটি প্লাস্টিক ক্যারিব্যাগ মজুদ করা গোডাউনকে তালা লাগিয়েছে প্রশাসন। সব মিলিয়ে রাজ্য সরকার  কোমর বেঁধে নেমেছে প্লাস্টিক বর্জনে।