পুবের কলম, ওয়েবডেস্ক: মানুষ ভর্তি নৌকা তলিয়ে গেল পটনার গঙ্গায়। কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে বিহারের পাটনায়। জানা গিয়েছে, গবাদি পশু চড়াতে যাচ্ছিলেন ওই শ্রমিকরা। মাঝ গঙ্গায় নৌকাডুবির ঘটনা ঘটে।

 

মানের থানার আধিকারিক সুনীলকুমার ভগৎ জানান, সকাল তখন ৭টা-৮টা বাজে। একটি নৌকায় করে কয়েকজন কৃষক সবজি নিয়ে যাচ্ছিলেন। মহাবীর টোলা ঘাটে নৌকা পৌঁছনোর মুখেই নৌকাডুবির ঘটনা ঘটে। তল্লাশি অভিযান চলছে। এসডিআরএফ টিম পৌঁছেছে ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২-১৩ জন ছিলেন নৌকায়।