পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে ছটপুজো উপলক্ষে যমুনায় ডুব দেওয়ার নাটক করেছেন মোদি, বিহারে ভোট গিয়ে আক্রমণ শানালেন রাহুল গান্ধি। তিনি আরও বলেছেন, “ভোটের জন্য সব করতে পারেন প্রধানমন্ত্রী। এমনকী মঞ্চে উঠে নাচতেও পিছপা হবেন না তিনি।”
আরও পড়ুন:
ভোটমুখী বিহারে পা রেখেই মুজফফরপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করে লোকসভার বিরোধী দলনেতা বললেন, দিল্লিতে ছটপুজো উপলক্ষে যমুনায় ডুব দেওয়ার নাটক করেছেন মোদি। আসলে তাঁর জন্য বিশেষ পুকুর তৈরি করা হয়েছিল।
যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পর আর ওই ‘নকল’ যমুনার জলে ডুব দেননি মোদি। প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রাহুল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের জন্য সব করতে পারেন। সাধারণ বিহারীদের দূষিত যমুনার জলে ছটপুজো করতে হচ্ছে, আর মোদি ডুব দেবেন নিজের সুইমিং পুলে! আসলে প্রধানমন্ত্রীর যমুনার সঙ্গেও কোনও সম্পর্ক নেই, ছটের সঙ্গেও কোনও সম্পর্ক নেই। তিনি শুধু আপনাদের ভোট চান।”