পুবের কলম প্রতিবেদক: কালীপুজোর সময় যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়, তার জন্য নজর রাখছে প্রশাসন। তাই বেআইনি বাজি রুখতে মরিয়া পুলিশ। কালীপুজো, ছটপুজোর আবহে চলছে বিশেষ পুলিশি অভিযান। আর সেই অভিযানে বিপুল পরিমাণ বাজি নিষিদ্ধ করল কলকাতা পুলিশ।
সূত্রের খবর, পুলিশ গত ২ নভেম্বর থেকে অভিযান চালিয়ে ৮ তারিখ পর্যন্ত ১ হাজার ১০০ কেজি বাজি নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে এই নভেম্বর ২ থেকে ৮ তারিখ পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭২৬জনকে।আরও পড়ুন:
এমনিতেই প্রতি বছরই উৎসবের মরসুমে শব্দ দানবের দাপাদাপিতে অতিষ্ঠ হন সাধারণ মানুষ। বিশেষ করে বাড়ির বয়স্ক, অসুস্থরা তো ভুক্তভোগীই, তাণ্ডবে বাদ যায় না বাড়ির পোষ্য কিংবা পথের অবলা পশুরা।
এ নিয়ে প্রত্যেক বছরে একাধিক মামলা হয়। আদালত সবুজ বাজির পক্ষে রায় দিলেও আদতে তা কতটা মানা হয় তা নিয়েও প্রশ্ন ওঠে বারবার। তাই আগে থেকেই সতর্ক হচ্ছে পুলিশ।আরও পড়ুন:
এই বছর আবার বাজির শধমাত্রাও বাড়িয়ে দিয়েছে সরকার।
এতদিন বাজির সর্বোচ্চ শধমাত্রা ছিল ৯০ ডেসিবল পর্যন্ত। এবার তা ১২৫ ডেসিবল করা হয়েছে। এসবের সঙ্গে আবার নিষিদ্ধ বাজির রমরমার আশঙ্কাও করছেন সাধারণ মানুষ। তাই পুলিশ অভিযান চালাচ্ছে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই বিপুল বাজি উদ্ধার করেছে। পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য গ্রেফতারও করা হয়েছে ১ হাজার ৭২৬জনকে। জানা গিয়েছ্যে, ধৃতদের বিরুদ্ধে জুয়া, চোলাই মদ বিক্রি বা অন্যান্য অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।