২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয়দের আমেরিকায় পাঠানোর জের, ট্র্যাভেল এজেন্টেদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

চণ্ডীগড়, ৮ ফেব্রুয়ারি: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এনিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। যে সংস্থা ভারতীয়দের অবৈধ ভাবে আমেরিকায় পাঠিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্র। এবার সেই ঘটনায় ট্র্যাভেল এজেন্টেদের বিরুদ্ধে মামলা রুজু করল পঞ্জাব ও হরিয়ানা পুলিশ। ইতিমধ্যে পঞ্জাবের অমৃতসর জেলা থেকে এক ট্র্যাভেল এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত অবৈধভাবে ভারতীয়দের আমেরিকায় পাঠিয়েছিল বলে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। পঞ্জাব পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সতনাম সিং। অমৃতসরের ভিন্ডি সাইদান থানার কোটলি খেহরা গ্রামের বাসিন্দা অভিযুক্ত। এজেন্টদের বিরুদ্ধে অন্যান্য থানাতে কয়েকটি অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে পুলিশ।

Read More: হাতকড়া পড়িয়ে ভারতীদের দেশে পাঠাচ্ছে ট্রাম্প, ‘চরম অপমান’ নিয়ে বিক্ষোভ বিরোধীদের

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

সম্প্রতি ১০৪ জন অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প। তার মধ্যেই ছিলেন দালের সিং নামের এক ব্যক্তি। তিনি পঞ্জাবের অমৃতসর জেলার রাজাসানসির সালেমপুরা গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, “২০২৩ সালে আমাকে আমেরিকায় পাঠানোর জন্য ৬০ লক্ষ টাকা দাবি করেছিলেন সতনাম সিং। সেমত তার অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা এবং আমার পাসপোর্ট দিয়েছিলাম। দফায় দফায় ৬০ লক্ষ টাকা দিয়েছি।” দালের সিং বলেছেন, ‘চুক্তি অনুযায়ী বৈধভাবে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা থাকলেও ট্র্যাভেল এজেন্ট অবৈধভাবে আমাকে আমেরিকায় পাঠায়।’

আরও পড়ুন: চরম নৃশংসতা হরিয়ানায়: ৪ নাবালিকাকে চোর সন্দেহে আটকে রেখে গোপনাঙ্গে পেট্রোল ঢালল যুবকরা, গ্রেফতার ২

পঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল বলেছেন, সরকার এই জাতীয় অন্যান্য এজেন্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে। ট্র্যাভেল এজেন্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: পাক গুপ্তচর সংস্থাকে তথ্য পাচার, ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে পাঞ্জাবে আটক এক নাবালক

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয়দের আমেরিকায় পাঠানোর জের, ট্র্যাভেল এজেন্টেদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার