০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চৌহান হত্যাকাণ্ডে অভিযুক্ত আরবাজ খানকে এনকাউন্টার করল পুলিশ, বড়সড় সাফল্য দেখছে যোগী প্রশাসন

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজু চৌহান হত্যাকাণ্ডে ছিল প্রধান অভিযুক্ত আরবাজ খান। এবার সেই অভিযুক্তকে এনকাউন্টার করে খতম করল যোগীর পুলিশ। পুলিশ সূত্রে খবর, আরবাজের বিরুদ্ধে রাজু চৌহানকে নৃশংসভাবে হত্যার অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারি এড়িয়ে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল সে।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, নির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে আরবাজের অবস্থান জানতে পেরে এলাকাটি ঘিরে ফেলে পুলিশের একটি বিশেষ দল। পুলিশকে লক্ষ্য করে আরবাজ গুলি চালালে, পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। দু’পক্ষের ব্যাপক গুলির লড়াইয়ের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অভিযুক্তের।

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকাকে খুন করে দেহ ৬টি টুকরো, পুলিশি এনকাউন্টারে গুলিবিদ্ধ অভিযুক্ত

রাজু চৌহান খুনের ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশ পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল আরবাজের নাম। এই এনকাউন্টারকে অপরাধ দমনে বড় জয় হিসেবে দেখছে যোগী প্রশাসন।

আরও পড়ুন:  এক দশক ধরে বিচারাধীন ৮৫৩ বন্দি! সমালোচনার মুখে যোগী প্রশাসন

আরও পড়ুন: সিধু মুসেওয়ালা খুনে পুলিশের এনকাউন্টারে মৃত ২, পলাতক আরও ১
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চৌহান হত্যাকাণ্ডে অভিযুক্ত আরবাজ খানকে এনকাউন্টার করল পুলিশ, বড়সড় সাফল্য দেখছে যোগী প্রশাসন

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার