পুবের কলম, ওয়েবডেস্ক: : অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩ দিনের যুদ্ধবিরতি জারি করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ´ান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহুকে এক টেলিফোন কলে এই আহ্বান জানিয়েছেন তিনি। বাইডেন বলেছেন, ‘এ যুদ্ধবিরতি হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।’
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুই কর্মকর্তা বলেছেন, বাইডেনের অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না।
হামাসের একটি প্রস্তাব নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতারের মধ্যে। সেই প্রস্তাবে হামাস বলেছে, তারা ১০ থেকে ১৫ জন বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত এবং বাকি বন্দিদের নাম-পরিচয়ের তালিকা তৈরি করার জন্য তাদের খানিকটা সময় প্রয়োজন এবং ইসরাইল অস্ত্রবিরতি ঘোষণা করলেই তা সম্ভব হবে।আরও পড়ুন:
সোমবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, ‘প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু উভয়েই গাজা উপত্যকা থেকে নিরাপদে অসামরিক লোকজনদের সরে যাওয়া, তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং বন্দিদের মুক্তির জন্য গাজায় একটি কার্যকর বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছেন।’ তবে এ বিষয়ে সাংবাদিকরা জো বাইডেনকে প্রশ্ন করলে তিনি এর কোনও জবাব দেননি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ১৯৫৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর এই প্রথম এত বড় সংঘাত হল মধ্যপ্রাচ্যে। ইসরাইলি বিমান বাহিনীর হামলায় গত এক মাসে গাজা উপত্যকায় বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১৫ লক্ষ মানুষ। প্রায় ৬ লক্ষ ৭০ হাজার মানুষ বিভিন্ন স্কুল ও অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। ইসরাইল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করার আগে পর্যন্ত এই যুদ্ধ তারা থামাবে না। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইসরাইলের এই অবস্থানকে সমর্থন করেছে। তবে রাশিয়া, চিন, মধ্যপ্রাচ্য-সহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল গাজায় যুদ্ধবিরতির আহবান জানিয়ে আসছে।