পুবের কলম ওয়েবডেস্কঃকোভিড-১৯ মহামারীর আবহে প্রতি ৩০ ঘন্টায় একজন নতুন কোটিপতি তৈরি হয়েছে।সোমবার এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এনেছে খ্যাতনামা সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল।তাদের
আরও পড়ুন:
'প্রফিটিং ফ্রম পেইন' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে করোনভাইরাস মহামারী চলাকালীন প্রতি ৩০ ঘন্টায় একজন এই অনুপাতে মোট ৫৭৩ জন নতুন কোটিপতি হয়েছেন।
আরও পড়ুন:
অক্সফাম তাদের এই সমীক্ষায় আশংকাও প্রকাশ করেছে।
যেখানে বলা হয়েছে ২০২২ সালে একই ভাবে একলক্ষের বেশি মানুষ গরীব হবেন। তাদের আশংকা, ২ কোটি ৬৩ লক্ষ্ম মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়বেন।আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করেন তাদের বক্তব্য বিশ্লেষণ করলে করলে গোদা বাংলায় যা দাঁড়াচ্ছে তা হল কারুর পৌষ মাস কারুর সর্বনাশ। ধনীরা আরও ধনী হয়েছেন গরীবরা আরও গরীব।
চরম দারিদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন তারা।আরও পড়ুন:
পশ্চিমা দেশগুলি তাদের হাতে থাকা বিপুল সম্পত্তি কুক্ষিগত করছে সুচারু ভাবে। যার ফলে দুর্ভোগ তৃতীয় বিশ্বের দেশগুলিতে। বাড়ছে মুদ্রাস্ফীতি।
যেভাবে বেড়েছে জিনিষপত্রের দাম তা বিগত একদশকের মধ্যে বাড়েনি। এখানেই শেষ নয় পরিসংখ্যান বলছে, আত্মঘাতী হওয়ার হারও বেড়েছে এই অতিমারীর সময়ে। সমীক্ষা বলছে প্রতি ৩০ মিনিটে অতিমারীকালে জন্ম হয়েছে একজন কোটিপতির।যে কারণে কোটিপতি বাড়ছে ঘন্টায়, সেই একই কারণে বাড়ছে দারিদ্র। এই আর্থিক বৈষম্য যত বাড়বে, তত দুর্দশা বাড়বে গরিব মানুষের। অক্সফামের -এর নয়া গবেষণায় আরও দেখা গিয়েছে যে জ্বালানি, খাদ্য এবং ওষুধের মত প্রয়োজনীয় জিনিসের ব্যবসার মুনাফা থাকছে একচেটিয়া হাতেই । অথচ শ্রমিকরা আজ নূন্যতম মজুরির জন্য লড়াই করছে।