পুবের কলম প্রতিবেদক: পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারপার্সন হলেন অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া ব্যানার্জি। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে এই পদে নিযুক্ত করলেন। উল্লেখ্য, দীর্ঘদিন পিএসসিতে কোনও চেয়ারম্যান ছিলেন না।
আরও পড়ুন:
এর আগে এই পদে ছিলেন পিয়ালি সেনগুপ্ত।
বিগত ৬ মাসের বেশি সময় ধরে পিএসসিতে কোনও চেয়ারপার্সন অথবা চেয়ারম্যান ছিলেন না। দুজন সদস্য রয়েছেন- একজন পার্থ চৌধুরি এবং অন্যজন মৃগাঙ্ক মাহাতো। উনাদের দায়িত্বে চলছিল পিএসসির সমস্ত কাজকর্ম। নয়া চেয়ারপার্সন নিযুক্ত হওয়ায় কাজে গতি বাড়বে বলে মনে করছেন পিএসসির আধিকারিকরা।