০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েরা শুধু মাতৃগর্ভ আর কবরে সুরক্ষিত” আত্মঘাতী স্কুলছাত্রীর সুইসাইড নোট ভাবাচ্ছে মনোবিদদেরও

পুবের কলম ওয়েবডেস্কঃ “মেয়ের শুধু মাতৃগর্ভ আর কবরে সুরক্ষিত। স্কুলও সুরক্ষিত জায়গা নয়। শিক্ষকদেরও বিশ্বাস করা যায় না।” ঠিক এই ভাষাতেই সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছে চেন্নাইয়ের এক স্কুল ছাত্রী। প্রকাশ্যে আসার পর থেকেই সুইসাইড নোটের বয়ান নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুন: চেন্নাইয়ে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান

আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে

আত্মহননের পথ বেছে নেওয়া ওই নাবালিকা আরও লিখেছে, “ছোট থেকেই বাবা-মায়েদের শেখানো উচিত মেয়েদের সঙ্গে কেমন আচরণ করতে হয়।” চিঠির শেষে নাবালিকা লেখে, “যৌন নির্যাতন বন্ধ হোক”, “আমি যেন বিচার পাই”।

আরও পড়ুন: অসুস্থ অস্কারজয়ী সঙ্গীত শিল্পী, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি এআর রহমান

মনোবিদদের মতে নিজের যন্ত্রণার কথা উগরে দিয়েছে ওই কিশোরী। সন্তানের আচারব্যবহারে সামান্য পরিবর্তন এলেও সেটা দেখা উচিৎ অভিভাবকদের। অভিভাবকরা খেয়াল রাখলে একটা মেধাবী ছাত্রীকে হয়ত অকালে চলে যেতে হতনা।

শনিবার নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় চেন্নাইয়ের এই স্কুলছাত্রী। নাবালিকার মা বাজার থেকে ফিরে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন। মৃত স্কুল ছাত্রীর সুইসাইড নোটে ভয়ঙ্কর যন্ত্রণা ও বিষাদের অভিজ্ঞতার কথা থাকলেও তার পরিবার সে কথা জানত না বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে একজনকে।পকসো আইনে শুরু হয়েছে মামলা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনির পর ইরানের সুপ্রিম লিডার কে? উঠে আসছে লারিজানির নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেয়েরা শুধু মাতৃগর্ভ আর কবরে সুরক্ষিত” আত্মঘাতী স্কুলছাত্রীর সুইসাইড নোট ভাবাচ্ছে মনোবিদদেরও

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার