পুবের কলম প্রতিবেদক: আজ একুশে ফেব্রুয়ারি। এ দিনেই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাণ দিয়েছিলেন সালাম-বরকতরা। তারপর এই দিনটিকে সম্মান জানিয়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। তারপর থেকে দুনিয়াজুড়ে দিনটি পালিত হয়।
বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগের দিনটিকে সম্মান জানাতে আজ শহর কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে। সরকারি ও বেসরকারি নানান উদ্যোগে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হবে। জানা গিয়েছে, আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে একটি অনুষ্ঠান হবে। সকাল ১১টা থেকে দিনভর চলবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন ও একুশের সম্মাননা প্রদানের কর্মসূচি। উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক ড. পারভিন আহমেদ আলম, উপনিবন্ধক ড. শেখ আসফাক আহমেদ উপস্থিত থাকবেন। একুশের সম্মাননা প্রদান করা হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। এই মহতী অনুষ্ঠানের থাকবেন রাজ্যের সংখ্যালঘু দফতরের সচিব ড. পি বি সালিম-সহ বিশিষ্টরা। অন্যদিকে, রাজ্য সরকারের তথ্য ও সংßৃñতি দফতর এবং কলকাতা পুরনিগমের যৌথ উদ্যোগে হবে বিশেষ অনুষ্ঠান। কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ বহু বিশিষ্টজন অনুষ্ঠানে থাকবেন। অন্যদিকে, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর সামনে রাণুছায়া মঞ্চে রাতভর অনুষ্ঠান রয়েছে সামাজিক সংগঠন ভাষা ও চেতনা সমিতির। তৃণমূল ছাত্র পরিষদের তরফেও একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি কলেজ ক্যাম্পাসে। বাম-কংগ্রেসের সাংßৃñতিক সংগঠনগুলিরও রয়েছে নানান কর্মসূচি।আরও খবর
মহিলাদের জন্য নিরাপদ শহরের শিরোপা পেল কলকাতা, তথ্য প্রকাশ করল এনসিআরবি
শেষ দফার আগে আগামী ২৭ এপ্রিল কলকাতায় মহামিছিলে নামবেন মমতা
কলকাতায় ভারত-জিম্বাবোয়ে ওয়ানডে
কলকাতায় শ্যুটআউট: বাঘাযতীনে মদের আসরে বচসা, গুলিতে নিহত এক তৃণমূল কর্মী
প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী
প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী
এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
কলকাতায় অখিলেশ যাদব: 'বিজেপিকে ফের হারাবেন দিদি', আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান
কলকাতায় অখিলেশ যাদব: 'বিজেপিকে ফের হারাবেন দিদি', আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান
কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন
গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন
কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক
কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা