পুবের কলম প্রতিবেদক: প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদের ডালুডিহিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের ছ’জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও চারজন। শুক্রবার গভীর রাতে কলকাতা-দিল্লি ছয় লেনের জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্করপিও গাড়িটি। পিছনে থাকা টাটা নেক্সন গাড়িটিও স্করপিও-তে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ আকার নেয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন প্রাণ হারান। মৃতরা হলেন--- প্রণব সাহা, শ্যামলী সাহা, পিয়ালী সাহা, অন্বেষা সাহা, আগমনি সাহা ও গাড়ির চালক সেখ রাজন আলি। এই দুর্ঘটনায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রণব ও শ্যামলীর নাবালক সন্তান এবং পিয়ালীর স্বামী বিশ্বরূপ সাহা। নিহতদের মধ্যে চারজন মেদিনীপুরের এবং চালক-সহ বাকি দু’জন হুগলির বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই রাজগঞ্জ থানার পুলিশ, স্থানীয় হোটেলের কর্মী ও বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের ধানবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্করপিও গাড়িটি এত জোরে ধাক্কা মারে যে সেটি দুমড়ে-মুচড়ে যায়। মৃতদেহগুলির ময়নাতদন্ত চলছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার নলপা এলাকা থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে গাড়িতে রওনা দিয়েছিলেন প্রণব সাহা ও বিশ্বরূপ সাহা। তাদের স্ত্রী শ্যামলী ও পিয়ালী দুই বোন। গাড়িতে ছিল তাদের সন্তানরাও। শনিবার দুর্ঘটনার খবর নিহতদের পরিজনদের কাছে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিম মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক দুর্ঘটনা। আমরা আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করছি এবং মৃতদের পরিবারের পাশে রয়েছি।’ শুক্রবার সন্ধ্যায় যে যাত্রা শুরু হয়েছিল মহাকুম্ভের পবিত্র স্নানের উদ্দেশ্যে, তা শেষ হলো কান্না আর আর্তনাদের মধ্যে।আরও খবর
আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অখিলেশ, বঙ্গ ভোটে ব্যর্থতা নাকি তহবিল সঙ্কট? জোর জল্পনা
ভারতের মাটি 'ঋষি-মুনিদের তপোভূমি', ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর
উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে মৃত ৪৫ জন
৫ পরিযায়ী শ্রমিককে যোগী-পুলিশের হাত থেকে উদ্ধার করল মুর্শিদাবাদ পুলিশ
যোগীরাজ্যে ফের গণধর্ষণ! নাবালিকাকে তিন যুবকের গণধর্ষণ
যোগীরাজ্যে ফের গণধর্ষণ! নাবালিকাকে তিন যুবকের গণধর্ষণ
দলিত নির্যাতনে উত্তরপ্রদেশ দেশের শীর্ষ স্থানে, দাবি অখিলেশ যাদবের
দলিত নির্যাতনে উত্তরপ্রদেশ দেশের শীর্ষ স্থানে, দাবি অখিলেশ যাদবের
উত্তরপ্রদেশে শোভাযাত্রা করে পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা
উত্তরপ্রদেশে শোভাযাত্রা করে পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা
গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর
গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর
দিনমজুরকে কোটি টাকা আয়কর রিটার্নের নোটিস! মাথায় হাত বৃ্দ্ধার
দিনমজুরকে কোটি টাকা আয়কর রিটার্নের নোটিস! মাথায় হাত বৃ্দ্ধার
উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর
উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর
সর্বাধিক পাঠিত
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, নেতা থেকে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী , যাত্রা.......
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
তামিলনাড়ুতে জট কাটল, সমর্থন বামেদের, মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, কোন কোন রাস্তা বন্ধ থাকবে?