পুবের কলম, ওয়েবডেস্ক: পিকনিক সেরে আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ খোয়া গেল দুই পড়ুয়ার। রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে মুম্বইয়ের কাছে রায়গড় জেলার খোপোলি এলাকায়। আহত হয়েছেন আরও বহু পড়ুয়া।
আরও পড়ুন:
জানা গিয়েছে, একটি কোচিং ক্লাস থেকে ছাত্রছাত্রীরা বনভোজনে গিয়েছিলেন।
কিন্তু দিনভরের আনন্দ কিছুক্ষণের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হয়। মুম্বইয়ের চেম্বুরের একটি কোচিং ক্লাসের ৪৮ জন পড়ুয়াকে নিয়ে দু’জন শিক্ষক পিকনিক করতে গিয়েছিলেন লোনাভালায়। ফেরার পথে রাত ৮ নাগাদ বাসটি উল্টে যায় মু্ম্বই-পুণা হাইওয়েতে। পাহাড়ি পথের ঢাল বেয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যায় দুই পড়ুয়া। বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়।আরও পড়ুন:
বাকিরা বেশ কয়েক জন আহত হয়। তাদের তড়িঘড়ি লোনাভালা, খোপলি-সহ স্থানীয় এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থল ও একটি হাসপাতালের শিক্ষার্থীদের হাতে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পড়ুয়ারা লোনাভোলাতে পিকনিক করতে গিয়েছিলেন। আহত ছাত্রদের লোনাভালা, খোপোলি এবং অন্যান্য আশেপাশের এলাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।