পুবের কলম, ওয়েবডেস্ক: সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরাইলি হামলার পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের হামলার পর থেকে ফুঁসছে ইসরাইল। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করতে পারে ইসরাইল। এমনই আশঙ্কায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাইসি প্রশাসন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিকে, ইরান হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য সোমবারই মন্ত্রিসভার বৈঠক ডাকেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানে পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইসরাইলের মন্ত্রিসভা। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, মন্ত্রিসভা যুদ্ধের জবাব দিতে সহমত পোষণ করেছে। অন্যদিকে, পশ্চিমা বিশ্বের নেতারা ইসরাইলকে নতুন করে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছে। কিন্তু নেতানিয়াহু সরকার সে সবের তোয়াক্কা না করে পাল্টা জবাবের প্রস্তুতি শুরু করেছে বলে খবর।
আরও পড়ুন:
প্রসঙ্গত, চলতি মাসের প্রথমদিন (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সেই হামলায় ১৩ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৭ জন সদস্য ছিলেন। এই হামলার বদলা নিতে ইসরাইলে হামলা চালানোর ঘোষণা দিয়েছিল ইরান। সেই ঘোষণা মতই হামলা চালায় তেহরান।