পুবের কলম প্রতিবেদক: রোহিত ভেমুলার জন্মদিনে কলকাতা মেডিকেল কলেজে দেখানো হবে গুজরাত দাঙ্গার উপর নির্মিত বিবিসির তথ্যচিত্রটি। ৩০ জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করেছে মেডিকেল কলেজ কলকাতার ছাত্র-ছাত্রীদের একটি সংগঠন মেডিকেল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এমসিডিএসএ)।
আরও পড়ুন:
গুজরাতের দাঙ্গার উপর নির্মিত বিবিসির এই তথ্যচিত্রটি নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে কোথাও কোথাও যেমন এই তথ্যচিত্রটি দেখানো হচ্ছে।
তেমনই কোথাও কোথাও আবার বিরোধিতাও করা হচ্ছে। ৩০ জানুয়ারি বিকাল সাড়ে তিনটের সময় কলকাতা মেডিকেল কলেজের উপেন্দ্রনাথ ব্রহ্মচারী লেকচার থিয়েটার হল-এ বিবিসির এই ডকুমেন্টারিটি দেখানোর ব্যবস্থা করেছে এমসিডিএসএ। এই তথ্যচিত্র দেখানোর আগে রোহিত ভেমুলার স্মরণে এক আলোচনা অনুষ্ঠান রয়েছে কলকাতা মেডিকেল কলেজে। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলার ছিলেন রোহিত ভেমুলা। ২০১৬-য় তাঁর মৃত্যু হয়।