২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিবিসি তথ্যচিত্র  কাণ্ডের প্রভাব  কংগ্রেসে, দল ছাড়লেন অনিল অ্যান্টনি

পুবের কলম ওয়েবডেস্ক: বিবিসির তথ্যচিত্রের প্রভাব এবার কংগ্রেসে।  দল ছাড়ার ঘোষণা দিলেন অনিল অ্যান্টনি। এদিন টুইট বার্তায় কেরালার কংগ্রেসের সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি এদিন আরও বলেন,  যে দলটি দীর্ঘদিন বাকস্বাধীনতার জন্য লড়ে এসেছে, সেই দলই  আমার একটি টুইট মুছে দেওয়ার জন্য রীতিমতো জোর করছে। সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।

অনিল অ্যান্টনি বলেন, বিবিসির  মতামতকে গুরুত্ব দেওয়া দেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করবে। বিবিসির এই ডকুমেন্টারিতে গুজরাট দাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মমতার প্রস্তাবে নজিরবিহীন সাড়া: মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে একজোট কংগ্রেস-সপা-সহ বিরোধী শিবির

উল্লেখ্য, তিনি এমন সময় পদত্যাগ করলেন, যখন মোদীকে নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্র দেখানো নিয়ে কেন্দ্রীয় নিষেধাজ্ঞার  কড়া সমালোচনা করেছে কংগ্রেস। এর আগে, মোদীকে নিয়ে বিবিসি-এর তথ্যচিত্র নিয়ে বিজেপির ভূমিকাকে সমর্থন করে টুইট করেছিলেন  অনিল অ্যান্টনি।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

আরও পড়ুন: মসজিদের ভিতর ছুরিকাঘাতে খুন কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি, মহারাষ্ট্রে চাঞ্চল্য
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিবিসি তথ্যচিত্র  কাণ্ডের প্রভাব  কংগ্রেসে, দল ছাড়লেন অনিল অ্যান্টনি

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার