পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুদিন পরই শুরু হবে সংসদে শীতকালীন অধিবেশন। তাঁর আগেই মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে প্রস্তাবিত ফৌজদারি এবং দেওয়ানি বিলগুলির সংশোধনী নিয়ে তাড়াহুড়ো না করার বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, আসন্ন শীতকালীন অধিবেশনে ভারতীয় ফৌজদারি ও দেওয়ানি বিধির নাম বদল করার কথা রয়েছে।
সংশোধনী করা হবে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষী সংহিতা তিনটি বিলে। এই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ভারতীয় দণ্ডবিধির বা দেওয়ানি বিধির মতো দীর্ঘদিন ধরে চলে আসা আইনগুলিতে যদি অতি সক্রিয়তার সঙ্গে পরিবর্তন আনা হয়, তাহলে দেশের জনজীবনে বড় প্রভাব পড়বে। এই সংক্রান্ত যে কোনও পদক্ষেপ করার আগে বিচারপতি, মানবাধিকার কর্মী, সাধারণ মানুষের মতামত গ্রহণ করা উচিত কেন্দ্রীয় সরকারের। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন লোকসভার মেয়াদ প্রায় শেষের দিকে। স্পর্শকাতর এই বিলগুলির পরিবর্তন সংক্রান্ত বিষয়টি নতুন সরকার এবং নতুন লোকসভার উপরেই ছাড়া উচিত।