পুবের কলম ওয়েব ডেস্ক: ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ২-১ ব্যবধানে হেরে গেলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর এই সফরে দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সম্পদ ডেভিড মিলার দ্বিতীয় টি-টোয়েন্টিতে গোয়াহাটিতে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। কিন্তু জানতেন না তার জন্য এত তাড়াতাড়ি এত বড় একটা দুঃসংবাদ অপেক্ষা করে আছে।
রবিবার রাঁচিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলার আগেই মাথায় পাহাড় ভেঙে পড়েছে ডেভিড মিলারের। তার কন্যা সন্তান বিয়োগ হয়েছে। ইনস্টাগ্রামে নিজের ছোট্ট মেয়ের ছবি পোস্ট করে এ কথা নিজেই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই তারকা ক্রিকেটার। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিল ডেভিড মিলারের ছোট্ট মেয়েটি। প্রায় শেষ স্টেজে গিয়ে পৌঁছেছিল তার রোগ। কিন্তু ভারতে আসার আগেও বেশ হাসিখুশি ছিল ডেভিড মিলারের ছোট্ট কন্যা। এই কদিন পরিবারের সঙ্গে কথাও বলেছেন মিলার। কিন্তু হঠাৎই শনিবার কোয়াযুলুনাটাল থেকে খবর আসে ডেভিড মিলারের ছোট্ট কন্যা আর বেঁচে নেই। মেয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন মিলার। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন,' আমার ছোট্ট কন্যা, সারা জীবন তুই যে রকম হাসিখুশি ছিলিস, আমার কাছে তেমনই হাসি খুশি রূপেই থেকে যাবি। যে লড়াইটা তুই এতদিন করেছিস, তা আমরা কেউ ভুলবো না। যেখানেই থাকিস, সুখে থাকিস।' কন্যার মৃত্যুতে শোকাহত পিতা ডেভিড মিলারের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেটাররাও। মিলারের কন্যার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটও শোক প্রকাশ করেছে ।ডেভিড মিলারের কন্যা বিয়োগ, শোকাহত ক্রিকেট
ইমামা খাতুন
প্রকাশিত:
৮ অক্টোবর ২০২২, ১৮:২০
আরও খবর
ভারতসহ পাকিস্তানের ৫ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আমিরশাহী
আইপিএলে ব্যাটিং ঝড়, চেন্নাইয়ের ইতিহাসে নাম সরফরাজের
প্রয়াত সমর্থকদের স্মরণ করবে আরসিবি
হাড়হিম ঘটনা: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী-কন্যাকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ