নসিবুদ্দিন সরকার, হুগলি: ডিভিসি ছাড়া বোরো চাষের জলের তোড়ে ফের খানাকুলে নদীর বাঁধ ভাঙল। অকাল প্লাবনে কয়েকশো বিঘা জমির সবজি, ধান, আলু একেবারে জলের তলায়। রবিবার ভোরে ভাঙা বাঁধ দিয়ে হু হু করে জল ঢুকছে এলাকায়। মাঠ ভর্তি আলু রয়েছে। আচমকা প্লাবনের জেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবে কৃষকদের মাথায় হাত।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসের বন্যায় খানাকুলের চিংড়া পঞ্চায়েতের বলাইচকে মুণ্ডেশ্বরী নদীর শাখা খাল হরিনাখালির বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, কিন্তু তারপর ওই বাঁধার ভালোভাবে মেরামতি করা হয়নি। শুধুমাত্র বোরো ধান চাষের জন্য অস্থায়ীভাবে কিছুটা বাঁধ মেরামতি করা হয়েছিল, কিন্তু ডিভিসি ছাড়া বোরো জল ওই এলাকায় পৌঁছাতেই জলের তোড়ে ওই বাঁধ আবারও ভেঙে গিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এলাকার বলাইচক, কুমারচক, রঞ্জিতবাটি, কেটোদল-সহ বহু গ্রামের চাষের জমির ফসল জলের তলায়। বাঁধ ভাঙার খবর ছড়িয়ে পড়তেই রবিবার ভোর থেকে এলাকার কৃষকরা জমি থেকে আলু তুলতে শুরু করে। এক কোমর জলে নেমে জমি থেকে কৃষকদের আলু তুলতে দেখা যায়। এবার বর্ষায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। তাদের কোমর ভেঙে গিয়েছিল। আলু চাষ করে কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টাও শেষ পর্যন্ত ব্যর্থ হল। খানাকুল-২ ব্লকের বিডিও মধুমিতা ঘোষ, ব্লক কৃষি আধিকারিক শুভময় ঘোষ রবিবার এলাকা পরিদর্শন করেন। বিডিও এবং কৃষি আধিকারিক জানান, বাঁধ ভেঙে প্রায় ২৫০ জমির আলু জলে ডুবে গেছে। সুফল বাংলার প্রতিনিধিরা আসছেন। তারা সরকারি সহায়ক মূল্যে ওই আলু কিনে নেবেন। কৃষকরা ক্ষতিপূরণ পাবেন। বিডিও মধুমিতা ঘোষ আরও জানান, ‘বাঁধ মেরামতির টেন্ডার হয়ে গেছে। আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে। দ্রুত বাঁধ মেরামতি করা হবে।’আরও খবর
"ম্যান মেড বন্যা"র অভিযোগ অতীত, ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে মোকাবিলার বার্তা মুখ্যমন্ত্রীর
"এল নিনো"র প্রভাবে তাপপ্রবাহের পাশাপাশি বন্যার আশঙ্কা, কোথায় কেমন থাকবে আবহাওয়া?
ডিভিসি-এর জল ছাড়ার পরিমাণ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা
ডিভিসি-র জলে বিপদে বর্ধমান, আতঙ্কে রাত কাটছে বাসিন্দাদের
হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ভেসে গেলেন ২০ জন, মৃত ২
হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ভেসে গেলেন ২০ জন, মৃত ২
জল ছাড়ল ডিভিসি, বর্ষার শুরুতে ফের বাড়ছে বন্যার আশঙ্কা
জল ছাড়ল ডিভিসি, বর্ষার শুরুতে ফের বাড়ছে বন্যার আশঙ্কা
ডিভিসি জল ছাড়ার সংবাদ আগাম জানতে রাজ্য সরকারের তরফে গড়া হচ্ছে মনিটরিং কমিটি
ডিভিসি জল ছাড়ার সংবাদ আগাম জানতে রাজ্য সরকারের তরফে গড়া হচ্ছে মনিটরিং কমিটি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের