পুবের কলম, ওয়েবডেস্ক: নদিয়ার হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় মোট ৯ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। দোষীদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতার পুত্রও। মঙ্গলবার তাঁদের শাস্তি ঘোষণা করবেন বিচারক। কলকাতা হাইকোর্টের নির্দেশে হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালত এখন দোষী সাব্যস্ত ৯ জনের বিরুদ্ধে কি সাজা ঘোষণা করে সেদিকে তাকিয়ে এখন নিহত নাবালিকার পরিবার।
প্রসঙ্গত, ২০২২ সালে হাঁসখালিতে এক কিশোরীকে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, রক্তাক্ত অবস্থাতেই নির্যাতিতাকে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। রক্তক্ষরণে মৃত্যু হয় কিশোরীর। শুধু তাই নয়, প্রমাণ লোপাটে ঘটনার পর দেহ দাহ করে দেওয়া হয়। কোনও রকম শংসাপত্র ছাড়াই তা করা হয় বলে অভিযোগ ওঠে। নৃশংস এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়।হাঁসখালি গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ৯, আজ শাস্তি ঘোষণা করবেন বিচারক
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫
আরও খবর
হাঁসখালি গণধর্ষণকাণ্ড: ৩ দোষীকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত
দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড: নির্যাতিতার সহপাঠী এমবিবিএস পড়ুয়ার ৭ দিনের পুলিশ হেফাজত
অপরাধে 'জিরো টলারেন্স' নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
১৯৮৪-র শিখ দাঙ্গা: খুনের দায়ে দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ
দক্ষিণ ২৪ পরগনার গণধর্ষণ মামলায় পুলিশের ভূমিকাতে ক্ষুব্ধ হাইকোর্ট
দক্ষিণ ২৪ পরগনার গণধর্ষণ মামলায় পুলিশের ভূমিকাতে ক্ষুব্ধ হাইকোর্ট
পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব
পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ