০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যৌন নির্যাতনে সাজাপ্রাপ্ত ক্যাথলিক যাজকের মৃত্যু

পুবের কলম ওয়েব ডেস্কঃ শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্যাথলিক যাজক জর্জ পেল মারা গেছেন। মৃত্যুর সময় জর্জ পেলের বয়স হয়েছিল ৮১ বছর। মঙ্গলবার ইতালির রাজধানী রোমের একটি হাসপাতালে কার্ডিনাল পেল-এর মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ফাদার জোসেফ হ্যামিল্টন। নিতম্বের অস্ত্রোপচারের সময় হৃদপিণ্ডের জটিলতায় মারা যান তিনি। জর্জ পেল-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট।

২০১৪ সালে ভ্যাটিকানে অর্থ বিভাগের দায়িত্ব পান পেল। এ সময় ভ্যাটিকানের তৃতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে তাকে দেখা হতো। পরে তার বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে এবং ২০১৭ সালে ভ্যাটিকানের পদ ছেড়ে তিনি অস্ট্রেলিয়ায় এসে মামলার বিচার প্রক্রিয়ায় অংশ নেন। ১৯৯০ সালে মেলবোর্নের আর্চবিশপ থাকাকালীন দু’টি ছেলেকে নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ সালে পেলকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে আপিল করলে ২০২০ সালে অস্ট্রেলিয়ার উচ্চ আদালতের রায়ে খালাস পান তিনি। যৌন নির্যাতনের অভিযোগকে উড়িয়ে জর্জ পেল বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

আরও পড়ুন: থামছেই না মৃত্যুমিছিল, এসআইআর-এর চাপে ফের রাজ্যে বিএলওর মৃত্যু
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যৌন নির্যাতনে সাজাপ্রাপ্ত ক্যাথলিক যাজকের মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার