পুবের কলম, ওয়েবডেস্ক: মাওবাদী দমনের নামে ছত্তিশগড়ে যে ঢালাও এনকাউন্টার চলছে তার বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল বামেরা। চিঠিতে তারা দাবি জানিয়েছে, বিচার-বর্হিভূত এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করা হোক।
আরও পড়ুন:
আইন অনুযায়ী, কেউ অপরাধ করে থাকলে তাকে গ্রেফতার করে আদালতে তোলা হোক। সেইমতো আইন অনুযায়ী সাজা হোক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ছত্তিশগড়ে ‘অপারেশন কাগার’ শুরু করেছে নিরাপত্তা বাহিনী।আরও পড়ুন:
মাওবাদীদের নিকেশ করতেই এই ‘অপারেশন’ শুরু করা হয়েছে। আর এভাবে মাওবাদী নেতাদের এনকাউন্টারে হত্যার বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল ৫ বাম দল।
আরও পড়ুন:
চিঠিতে তারা দাবি করেছে, অপারেশন কাগারের নামে ছত্তিশগড় জুড়ে ‘বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড’ অবিলম্বে বন্ধ করা হোক।
মোদিকে দেওয়া চিঠিতে তারা লিখেছে, ‘বেশ কয়েকজন সিনিয়র মাওবাদী নেতা বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে। আমরা দাবি করছি যে, তাদের সকলকে আদালতে হাজির করা উচিত এবং আইনের শাসন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ চিঠিতে পাঁচটি বাম দল যুক্তি দিয়েছে যে, নিরাপত্তা বাহিনীর পদক্ষেপের ফলে এই অঞ্চলের আদিবাসীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।আরও পড়ুন:
সংবিধানের পঞ্চম তপশিলে অন্তর্ভুক্ত আদিবাসী অধিকারগুলি পরিকল্পিতভাবে লঙ্ঘিত হচ্ছে।
ছত্তিশগড়ের অরণ্য ও খনিজ সম্পদ নির্বিচারে কর্পোরেট শোষণের শিকার হচ্ছে যা স্থানীয় জনগণের পরিবেশগত সুরক্ষা এবং জীবিকায় বিপর্যয় নিয়ে আসছে।আরও পড়ুন:
আমরা আপনাকে অনুরোধ করছি আদিবাসীদের বিরুদ্ধে যে ধরনের সামরিক-মনোভাব নেওয়া হচ্ছে তা বন্ধ করার জন্য। পাশাপাশি চিঠিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এনকাউন্টারে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর না করার ফলে মৃতদের মর্যাদাপূর্ণ বিদায়ের যে সাংবিধানিক অধিকার রয়েছে তা অস্বীকার করা হচ্ছে।
আরও পড়ুন:
মাওবাদীরা বারবার সরকারকে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য অনুরোধ করেছে। দুর্ভাগ্যবশত, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-নেতৃত্বাধীন ছত্তিশগড় সরকার আলোচনার মাধ্যমে সমাধান না করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তে তারা হত্যা এবং ধ্বংসের অমানবিক নীতি অনুসরণ করছে।