পুবের কলম ওয়েব ডেস্ক: অসলো শান্তিচুক্তি ভেঙে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের ওপর নির্যাতন, হামলা ও নানা ধরনের বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ওয়েস্ট ব্যাঙ্কের হেব্রন শহরের এক বার্ষিক উৎসবে যোগ দিয়ে এই অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ শতেয়াহ। প্রতি বছর হেব্রনে এ সময়টিতে আঙুর ফলের প্রদর্শনী উপলক্ষ্যে এক মেলার আয়োজন করা হয়। এই মেলা থেকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসরাইলকে সব ধরনের জুলুম-নির্যাতন বন্ধের আহ্বান জানান।
তিনি বলেন, ইসরাইলকে অসলো চুক্তি মেনে চলার পাশাপাশি আন্তর্জাতিক সব আইন মেনে চলতে হবে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এমন সময় ইসরাইলকে হুঁশিয়ারি দিলেন, যখন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গেছেন। অসলো চুক্তি হল ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি-১ সই হয়। তারই ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি-২ স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে স্থির হয়, ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা উপত্যকা থেকে দখলদার ইসরাইলি বাহিনী সরে যাবে। ৫ বছরের জন্য ‘অন্তর্বর্তী স্বশাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ’ গঠিত হবে। এরপর রাষ্ট্রসংঘের ২৪২ ও ৩৩৮ প্রস্তাবের ভিত্তিতে স্থায়ী সমাধান হবে। এর মাধ্যমে একদিন ইসরাইলের পাশে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে। এই চুক্তি শান্তিচুক্তি হিসেবে ইতিহাসে পরিচিত।শান্তিচুক্তি ভেঙেছে ইসরাইল: ফিলিস্তিন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩০
আরও খবর
বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে আমাদের মেধাশূন্য করতে চায় ইসরায়েল: আরাঘচি
অর্থনৈতিক চাপে ‘পিছু হটার’ পথ খুঁজছেন ট্রাম্প?
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
লেবাননে জোরদার হামলা চালাবে ইসরায়েল! বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইহুদি সেনার
৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০
কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০
মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও
মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
বিবাহিত মেয়েকেও পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি, এলাহাবাদ হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর-নওশাদের নিরাপত্তা বহাল রাখা হয়েছে অথচ আমার নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? প্রশ্ন এজেইউপি নেতার
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
মহারাষ্ট্রে উচ্ছেদ অভিযানে বুদ্ধ মূর্তি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভের ডাক বুদ্ধ ফাউন্ডেশনের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা