পুবের কলম, ওয়েবডেস্ক: গত ১২ বছরে নকশালদের নাশকতামূলক সহিংসতা ৭৭ শতাংশ কমেছে। সংশ্লিষ্ট ঘটনায় মৃত্যুর সংখ্যাও কমেছে ৯০ শতাংশ, মঙ্গলবার লোকসভায় এমনটাই বিবৃতি পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
আরও পড়ুন:
প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, সব দিকে বিচার বিশ্লেষণ করে দেখা গেছে নকশালদের সহিংসতার হার উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। ২০২২ সালে ৪৫ টি জেলার মাত্র ১৭৬টি থানায় এই সহিংসতার মামলা দায়ের হয়েছে। যেখানে ২০১০ সালে, ৯৬ টি জেলার অন্তত ৪৬৫টি থানায় এল-ডাবলিউ-ই সম্পর্কিত সহিংসতার খবর পাওয়া গিয়েছিল।
২০১০ সালে সহিংসতায় ঘটনায় ১০০৫ জনের (নিরাপত্তারক্ষী-সাধারণ মানুষ) মৃত্যু হয়েছিল, ২০২২ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়ে হয়েছে ৯৮ -তে।আরও পড়ুন:
মন্ত্রী বলেন, এসআরই প্রকল্পের অধীনে আসার পর থেকেই এই জেলাগুলিতে সহিংসতার হার কমে গেছে। ২০১০ সালে ১২৬ টি জেলা এসআরই প্রকল্পের আওতায় ছিল। ২০১৮ সালের এপ্রিল মাস পর্যন্ত সেই সংখ্যা কমে দাঁড়িয়ে এসেছিল ৯০তে। আর ২০২১ সালে সে সংখ্যা ৭০ এ নেমে আসে।
আরও পড়ুন:
রাই বলেন, আগের তুলনায় ঝাড়খণ্ডের পরিস্থিতির অনেক স্বাভাবিক হয়েছে। রাজ্যের যে জায়গাগুলি অসুরক্ষিত ছিল সরকার সেসব স্থানে নিরাপত্তা দিয়েছে সরকার। বুরহা পাহাড়, পশ্চিম সিংভূমের ত্রি-জংশন, সারাইকেলা-খারসাওয়ান এবং খুন্তি এবং পরশনাথ পাহাড়ের মতো এলাকাগুলি মাওবাদী মুক্ত করা হয়েছে। এই সব এলাকাগুলিতে আলাদা আলাদা করে ক্যাম্প তৈরি করা হয়েছে। রাই আরও জানান, ঝাড়খণ্ডে প্রায় ৮২ শতাংশ সহিংসতা কমেছে যেখানে ২০০৯ সালে ৭৪২ ও ২০২২ সালে ১৩২ ছিল।